• ধুর্ত শেয়াল

    ধুর্ত শেয়াল খুড়তো দেয়াল খুঁজতো তাজা লাশ, এমনি করেই সেই শেয়ালের কাটতো বারো মাস। দিন ছিলো না রাত ছিলো না মিছিল ফেরা লাশে, সেই শেয়ালের দৃষ্টি লোলুপ খিলখিলিয়ে হাসে। হঠাৎ সেদিন আমজনতা শেয়ালটাকে ধরে আস্ত মোটা কঞ্চিসহ বাঁশ দিয়েছে ভরে।


  • ওরা নাকি ভালো আছে / সাইফ আলি

    ওরা নাকি ভালো আছে ভালো আছে বস্তিতে, চাল-ডাল-তেলহীন নিদারুন সস্তিতে। এদিকে সকল গুণী মেতে আছে টুনটুনি দোস্তিতে, ওরা নাকি ভালো আছে বস্তিতে! লাগলে ভোটের হাওয়া নেতাদের আসা-যাওয়া বেড়ে যায়; গুণীজন মুখ খোলে চায়েতে ধুম্র তোলে পয়সার পিঠে ঠোঁট নেড়ে যায়। চায়ের দোকানে তাই দেখে টিভি পর্দায় হঠাৎ কে বলে ওঠে- ‘লাথি মার পাজরের অস্থিতে।’ ওরা…


  • তৈল চিকিৎসা / সাইফ আলি

    বলতে গেলে অল্প কথায় শেষ হবে না বলা তখন তুমি বলবে রেগে- নামাও তোমার গলা; তার থেকে এই না বলাতেই সই কি লাভ বলো বাধিয়ে হৈ চৈ। তবুও তুমি বললে যখন অল্প কিছু বলি বোতলজাত তৈল এবার কার টাকে যে ডলি! সকাল বেলা হাটতে গিয়ে পাশের বাড়ির ছেলে মাথর উপর এক শিশি তেল পুরোই দিলো…