-
বি সি এস / সাইফ আলি
কার জলে কে মরছে ডুবেকার কলে কে চিপায়মিথ্যে প্রেমের যজ্ঞ শেষেমজনু মিঞা কি পায়? মজনু মিঞার প্রেম নদীতে বি সি এসের টিপাইলাইলি হলো মিসেস ক্যাডারমজনু গলাচিপায়। 08.03.19
-
বুড়ো / সাইফ আলি
এক হালি দাঁত বুড়োর গালে হাটঁছে বুড়ো হাওয়ার তালে হাঁটছে যেনো চাঁদের বাটিদাও বিছিয়ে শিতল পাটি। বুড়োর মুখে নতুন বোলঠোঁটের ডগায় রসের গোলরস চুয়ে যায় তাড়াতাড়িদাও না পেতে রসের হাড়ি। বুড়োর কথার হাজার মানে পাড়ার লোকে কয়টা জানে?বুড়োর চোখে ঘুমের ঘোর যখন জাগে তখন ভোর। 25.02.19
-
ঢুলুঢুলু চোখে তার / সাইফ আলি
বাঁকা চাঁদ মামা তুমি ধরে রাখো দোলনা,চুপ চুপ ঝিঁঝিঁপোকাকোনো শোরগোল না। ঢুলুঢুলু চোখে তার ঘুম ঘুম ঘুম কি?জোনাকিরা দল বেঁধে জ্বেলে রাখে চুমকি। মিঠিমিঠি হাসে খোকাহাঁটে কোন রাজ্যে,স্বপ্নের কোন দেশঘুরে এলো আজ যে! তার কোনো সন্ধান দিতে পারো রাত্রি?আমরাও হতে চাই তার সহযাত্রি। 04.02.19
-
এই মালাটা পাবে কে / সাইফ আলি
হলুদ গাঁদা শিউলি শাদারঙ বরঙের ডালিয়াবকুল ফুলের গাঁথছে মালাছোট্ট খুকু মালিয়া। এই মালাটা পাবে কেমিষ্টি সুরে গাবে যে। তাই শুনে সব গানের পাখিখুকুর কাছে ছুটলো রে;কয়টা মালা গাঁথতে খুকুকয় ঝুড়ি ফুল খুটলো রে? 04.02.19
-
সবুজ পাখি টিয়ে / সাইফ আলি
সবুজ পাখি টিয়েগলায় মালা দিয়েবন বনানী উড়ছো একাআমাকে যাও নিয়ে। আব্বু তোমার রাগ করে নাদূর বনে যাও একা?ফুল পরীদের সাথে তোমারহয় কখনো দেখা? ফুল পরীরা দেখতে কেমন,ঘুমায় ওরা ফুলে?কি খায় ওরা,পড়ে কোন স্কুলে? সবুজ টিয়েতুমি আমার বন্ধু হবে না কি;চারপাশে সব কেমন যেনো জাদুর মতই ফাঁকি। 20.01.19
-
ফড়িং / সাইফ আলি
ফড়ফড়িয়ে ফড়িং ওড়েফড়িং ফড়িং মনদুইটা ফড়িং বুকের ভিতর উড়ছে সারাক্ষণ। হঠাৎ লাল ফড়িঙের লাল পাখাটা আটকে গেলো কিসে;নীল ফড়িঙের নীল দিলো কেপায়ের তলায় পিষে? ফড়িং পাখার স্বপ্নগুলোছড়িয়ে দিলাম ঘাসেএবং কিছু উড়িয়ে দিলামশূন্যে নীল আকাশে। 20.01.19কিশোর পাতা জানুয়ারি ২০২০ এ প্রকাশিত
-
টুনটুনি মাস্টারের স্কুল / সাইফ আলি
প্রজাপতি মৌমাছি ফড়িঙের দলবলে খোকা আমাদের স্কুলে চল টুনটুনি মাস্টারনেই চক ডাস্টারপারলে সকল পড়া খেতে দেয় ফলচল খোকা আমাদের স্কুলে চল। কোনো ক্লাসরুম নেইকারো চোখে ঘুম নেইঢুল ঢুল ঢুল,ফুলে ফুলে ভরে আছে গোটা স্কুল। 18.01.19
-
টুনটুনি / সাইফ আলি
টুনটুনি পাখি তোর সরু দুটো পাশিল্পী নাকি রে তুই বেশ তো গলাডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকেকে শেখায় বল দেখি এক পলকে? পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কইআমাকেও বল দেখি পড়ি সেই বই। 16.01.19
-
কাকাবাবু / সাইফ আলি
কাকা কালো সানগ্লাস কাকি পরে হাইহিল কাজিনেরা আধুনিক ড্রেস পরে পায় ফিল। কাকা কালো বাজারের রাজা, কাকি রাণী মা, কালো টাকা শাদা কোরে ভরে ফুলদানী, বাহ! কাজিনেরা ইংলিশে করে হাই-হ্যালো-বাই, বাড়ি-গাড়ি ঝকঝকে ভীনদেশী বিড়ি খায়। তবু নাকি কাকাবাবু রাত হলে কাবু বেশ, কাকি মরে টেনশনে শাদা হলো কালো কেশ। কাকা বলে- ডাক্তার, মরি মরি লাগে…
-
নীল পাহাড়ের ছড়া- ২ / শাহাবুদ্দীন নাগরী
কে ভেঙেছে হাঁড়ি-পাতিল কে ভেঙেছে শিশি, দুয়োর বেঁধে তাই কাঁদছে চন্দনাদের পিসী। শিকেয় ছিলো মাছের বাটি পায়েস ছিলো তাকে, কি যে কপাল! সে সব কি রোজ মিটসেফে কেউ রাখে? কৌটো ভরা লঙ্কা ছিলো পাতিল ভরা চাল, সে-সব কিছু উল্টে দিয়ে করলো কে এই হাল? সব করেছে পাজীর সেরা চন্দনাদের হুলো, মারের ভয়ে পিঠের উপর তাই…
-
নীল পাহাড়ের ছড়া- ১ / শাহাবুদ্দীন নাগরী
হ্যালো, হ্যালো, ক্রিং ক্রিং, পুষি ধরে রিসিভার, টেলিফোনে গল্প জুড়ে দিলো পিসী তার। পিসি আছে পাবনায়,পুষি আছে ঢাকাতে, রাজধানী ভালো নাকি খাওয়া-পরা-থাকাতে? চিন্তার শেষ নেই, পিসী বলে: খাস কি? হ্যাঁরে পুষি, মাছ-কাঁটা, হাড়, দুধ পাস কি? :হ্যাঁগো পিসী পাই সব, মেম সা’ব জব্বর, স্বাধীনতা সবখানে, চলি-ফিরি সব ঘর। সাহেবের ছোট মেয়ে, নাম ওর পান্না আমি…
-
সময়ের ছড়া-০৮ / সাইফ আলি
মগজ কলে দম দিতে তার গাঞ্জা লাগে আটি আটি, মহাজ্ঞানের ভান্ডারী সে মানবতার সেবক খাটি!
-
সময়ের ছড়া-০৭ / সাইফ আলি
ছুডো ছুডো পোলাপাইন রাজনীতিতে নাম লেখায়, কথায় কথায় কেমুন লাগে হল ছাড়নের ভয় দেখায়। ডর লাগে!! হল কি তুমার বাবার জাগা? কাপছি ভীষণ; জ্বর লাগে!!! ইচড়েপাকা দ্যাখলে তোগো ক্যামন যেনো দরদ হয়, এমনে করে পরজীবি কি সত্যিকারে মরদ হয়?
-
-
সময়ের ছড়া-০৫ / সাইফ আলি
ভার্সিটিতে পইড়া হেতে বিরাট কামের কাম করে, চা দোকানের চান্দা তুলে ‘ভাই’ হিসেবে নাম করে।
-
ছড়ার আসর ১৩ / ফররুখ আহমদ
আয়রে ঘোড়া পরেনদা পাখনা মেলে উড়ে যা, কিসসা শুনি রোজ আমি করি যে তোর খোঁজ আমি,- জোসনা যখন ফুটফুটে মনে মনে যাই ছুটে, সাঁঝের পরী রয় পীছে; মাটির ধরা রয় নিচে।।
-
মার্কেটিং / সাইফ আলি
সফলতা মার্কেটিঙে রুমে কিংবা পার্ক-ডেটিঙে আজকে যারা বাজাচ্ছে গাল পন্য তাদের টপ-রেটিঙে। মার্কেটিঙের সফলতায় ব্যবসা লালে লাল কারোটা, কারো আবার বিফলতায় দিনেও দেখে রাত বারোটা। তাই বলি ভাই প্রয়োজনে ন্যাংটা হয়েও দৃষ্টি কাড়ুন, লুঙ্গি বেধে লাঠির আগায় মার্কোটিঙের ঝান্ডা নাড়ুন।
-
ছড়ার আসর ১২ / ফররুখ আহমদ
চেরাগটাতে জ্বালো আঘণ মাসের আলো; নীহার-ভেজা মাঠে নামে রাতের ছায়া কাল, মাগো তোমার কিসসা কথা লাগবে এখন ভাল।।
-
ছড়ার আসর ১১ / ফররুখ আহমদ
বাদা বনে বসত করে বাইরে এসে শিকার ধরে, হলদে কোটে কাল ডোরা বাঘ দেখে যা আজকে তোরা।।
-
ছড়ার আসর ১০ / ফররুখ আহমদ
বনের রাজা সিংহ ভাই, ভয় ভাবনা কিছুই নাই, চওড়া যে তার বুকের ছাতি ডরায় না সে দেখলে হাতি।।