• সময়ের ছড়া-০২ / সাইফ আলি

    রমজানে চাদাবাজি করবে না পুলিশে আহা কিযে মধুময় শোনা গেলো বুলি সে এই বুঝি কথা ছিলো এটাই দায়িত্ব জনতার সাথে এই মশকরা নিত্য; অথচ তেনারা নাকি জনতারই ভৃত্য! পঞ্চাশ টাকা কেজি মোটা চাল বাজারে দুটো গরু রেখে আয় চাটাদের মাজারে করুণার জল যদি তবু কিছু মিলতো! মিলবে না জেনে বুঝে বলি- খুশ দিল তো; কান…


  • জানতে চাই-০১ / সাইফ আলি

    লোডশেডিং এর যন্ত্রনা রামপালেরই মন্ত্র না??


  • লাখ টাকার ফ্যান / সাইফ আলি

    এই গরমে লাজ শরমে কাম কি? কম দামে ফ্যান কিনলে শুকোই ঘাম কি? লাখ টাকাতে ফ্যান কিনবো প্রশ্ন করো ক্যান কিনবো!? বলদ নাকি? লাখ টাকাতে মিলবে বাতাস ঠান্ডা ঠান্ডা হয়ে ভাজবো ঘোড়ার আন্ডা গলদ নাকি? আটশো কোটি ও লটপটি আস্ত গরুর রান না, এতটুকুতেই ঘাম ছুটে যায়! দেখাও ব্যাঙের কান্না!! তোমরা বাপু কিপ্টে বড় কলজেটারে…


  • ছাফ কথা / সাইফ আলি

    যা হোক তা হোক কিছুই না হোক হোক না কিছু ছাফ কথা; বলবে লোকে, ‘রাফ কথা’ তাই বলুক; তবুও কিছু ছাফ কথা ভাই চলুক। আম গাছে কি ধরবে কাঠাল তেতুল গাছে জাম, সুদ কষে কি ছাওয়াল তুমার কাল হবে ইমাম!? চায়ের কাপে ভিজলে ব্যলোট দেশ হবে না উলোট-পালোট!? চোখ বুজে কেউ ভোর দেখেছে, ভর দুপুরে…


  • খোকন সোনা দোলে / শামসুর রাহমান

    চাঁদ দোলে সুয্যি দোলে, দোলে নদীর জল। দোলে আমার খোকন সোনা, দোলে হীরের ফল। সোনার গাছে ডাকছে ব’সে কোন সে পাখি বল? হীরামনের মিতা বুঝি নামায় সুরের ঢল। চাঁদ দোলে সুয্যি দোলে দোলে ফুলের দল। জোছনা-দড়ির দোলনা দোলে, দেখবি সবাই চল।


  • ফতুর / শামসুর রাহমান

    ও-পাড়ার ঐ লতু বেজায় চতুর, হাজার কয়েক কড়ি ছিল লতুর। অষ্টপ্রহর লেগেই আছে ভোজ যে, গপ্ গপা গপ্ গিলত গজা রোজ সে, গজা খেয়েই লতু হ’ল ফতুর।


  • আঁটুল বাঁটুল ছড়া / শামসুর রাহমান

    আঁটুল বাঁটুল শামলা সাঁটুল, শামলা গেছে হাটে। কুঁচবরণ কন্যা যিনি, তিনি ঘুমান খাটে। খাট নিয়েছে বোয়াল মাছে, কন্যে বসে কাঁদে, ঘটি বাটি সব নিয়েছে, কিসে তবে রাঁধে? আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা খেয়ো, মাটির ওপর মাদুর পেতে ঘুমের বাড়ি যেয়ো।


  • চরকাবুড়ি / শামসুর রাহমান

    চরকাবুড়ি চরকাবুড়ি চাঁদের ঘরে ব’সে মেঘের পেঁজা তুলো নিয়ে চরকা ঘোরাও কষে। নেই পাজামা, নেইকো জামা গোটা শহরটায়, চাঁদের ঘরে কী করে যাই আজকে আদুল গায়? চরকাবুড়ি টুকটুকে লাল একটা জামা দিয়ো, তার বদলে শুকনো গালে হাজার চুমো নিয়ো।


  • জটিবুড়ির ছড়া / শামসুর রাহমান

    থেনা থেনা থেনা ওমা বট পাকুড়ের থেনা, আদ্যিকালের বটের কুড়ি জটিবুড়ির চেনা। জটিবুড়ি জটিবুড়ি দোহাই ফিরে চাও, ভরদুপুরে তোমার জটের ছায়া দিয়ে যাও। জটের ছায়া হোক পুরানো, হোক-না কিছু ফিকে, ভয় পেয়ো না, দামটি পাবে পুরো আড়াই সিকে।


  • খোকন গেছে ক্ষীরসাগরে / শামসুর রাহমান

    আলুর পাতা আলুথালু বেগুন পাতায় দই, সাতটা কাকে খেয়ে গেল, খোকন গেল কই? খোকন গেছে পাঠশালাতে লাল গামছা গায়, বইগুলো সব রইল পড়ে বুড়ো বটের ছায়, খোকন গেছে ক্ষীরসাগরে ময়ূরপঙ্খি নায়।।


  • জল-টুপটুপ / শামসুর রাহমান

    জল-টুপটুপ দিঘির পাড়ে ডালিম গাছের ডাল, ডালিম গাছে জল ঢেলেছে খুকুমণি কাল। তোতাপাখি লেজ নাচাল, ডালিম গাছে মৌ, হঠাৎ দেখি ডুব দিয়েছে লাল শালুকের বৌ। লাল শালুকের বৌ-এর মাথায় মুক্তো জমে ঐ, মুক্তো নিল হাওয়ার রাজা, আমরা চেয়ে রই।


  • গুম / সাইফ আলি

    নগরবাড়ি ঘুমিয়ে আছে গাঁও গেরামে শান্তি নেই, গুম হয়েছে কার বাপে কার পোলায় সে বিভ্রান্তিতেই কাটছে সময় এখন সবার; গুম হয়েছে রাতের ঘুম, অথচ ঠিক নিয়মমাফিক চলছে নাকি এ মৌসুম!! গুম হয়ে যায় হঠাৎ স্বামী বাচ্চা কোলে ঘুরছে বউ, কোর্ট-কাচারি মোড়ল বলে- সত্য এসব নয় আদৌ!! সত্যটা কি জানতে গিয়ে গুম হয়ে যায় সাংবাদিক, র‌্যাবের…


  • রঙচটা কথাগুলো / সাইফ আলি

    আয় দুটো কথা কই, বয় এইখানে রঙচটা কথাগুলো বলি কানে কানে যানজটে বেধে থাক দুঃখ বা সুখ নিভৃতে কিছু কথা সামনে আসুক। এই ধর পাখিদের কোলাহল শেষে হঠাৎ বর্গি এলো আমাদের দেশে, কিংবা জঙ্গি হলে দুধ খাওয়া শিশু খরচ কি হবে আর টয়লেট টিস্যু! তার থেকে দৈনিকে মুছে ফেল সব নিঃসন্দেহে এটা সেরা উদ্ভব। মনে…


  • মার্চের ছড়া / আলি মেসবাহ

    এই মার্চের গল্প বলি শোনো- মার্চ মানে তো ভয় পাওয়া নয় কোনো মুক্ত পাখি, বাঁচতে শেখা, বাঁচা মার্চ মানে তো ভাঙতে হবে খাঁচা। এই মার্চে রক্ত শপথ নিয়ে লাল-সবুজের নিশান তুলে দিয়ে এক হলো সব বীর জনতা বীর এই মার্চে ডাক এলো মুক্তির। এই মার্চে শত্রু হানা দিলো বীর বাঙালি অস্ত্র তুলে নিলো বুক পকেটে…


  • ভয় / সাইফ আলি

    ভয় হয় যদি ক্ষয় হয় পা তাই হাঁটতে মানা ভয় হয় যদি ক্ষয় হয় দাঁত তাই গিলে খাই ভাত ভয় হয় যদি দৃষ্টি হারায় তাই চোখ মেলি নাই ভয় হয় যদি হাতটা বাড়াই আর পড়ে ভেঙে যায় ভুল হবে ভেবে বলিনি কিছুই বোবা বলো তাও শুনিনি কখনো তোমাদের যদি গল্প বানাও খরচ করিনি কোনোটাই যদি…


  • পাগলটা / সাইফ আলি

    দারুণ মজার খবর না! ঐ পাশের ঐ কবর না আমার তোমার মামার না চাচার কিংবা খালুর না!! আধেক রাতে পাগলটা যে ঘুম ভাঙাতো, ছাগলটা যে মরেছে বেশ ভালোই হলো ঘুম হবে খুব জবর না!!? পাগলটা না হঠাৎ রাতে বলতো- ‘নিলো সব ডাকাতে, মরবি এবার ডাল কি ভাতে মিথ্যে কোনো খবর না, ঘুমের ঠেলায় নাভির নিচে…


  • ছড়ার এ-বই / শামসুর রাহমান

    আমার ছড়ার এ-বই পড়তে দেব কাদের? এ-বই পড়ার মতো সময় আছে যাদের, তাদের, তাদের, তাদের। যারা জোছনা-রাতে দেখে পরীর নাচ, যারা জানলা দিয়ে দেখে সোনার গাছ, যারা হয়রে মাঝি নায়ের মতো চাঁদের, চাঁদের, চাঁদের, চাদের, আমার ছড়ার এ-বই হাতে দেব তাদের, তাদের, তাদের, তাদের। আমার ছড়ার এ-বই পড়তে দেব কাদের? মিঠে দুষ্টুমিতে চক্ষু ভরা যাদের,…


  • ওসব নিয়ে ভাবতে নেই / সাইফ আলি

    ‘ওসব নিয়ে ভাবতে নেই নোংড়া জলে নাবতে নেই বস্তিপাড়ায় যাসনে খোকা ওসব নিয়ে ভাবতে নেই। বস্তিতে সব চোর থাকে পাগল মাতাল খোর থাকে ছোটোলোকের ঝুপড়ি ঘরে নানান পদের ঘোর থাকে।’ বড়লোকের ননির পুতুল চোরের ঘরে যায় না আর, দুঃখ শুধু বড়চোরের বিলাসঘরেই জন্ম তার।


  • সাহস থাকে মুখ খোলেক / সাইফ আলি

    সাহস থাকে মুখ খোলেক ভয় করে তো হাত তোলেক স্যারেন্ডারের ভঙ্গিতে সামান্যতেই রূপ নেওয়া খুব সহজ এখন জঙ্গিতে। কালির দোয়াত বোম হয়ে যায় মুখের দাড়িই জম হয়ে যায় কম হয়ে যায় জেলের মেয়াদ নগদ কিছু উপরিতে ভাগ্য যদি খারাপ থাকে বুলেট চুমায় খুপড়িতে। আর যদি তুই আল্লা ডাকিস পাল্লা দিয়ে বাড়বে নাম, ছাওয়ালডা তো ভালোই…


  • ভুল ঠিকানায় / সাইফ আলি

    :ভুল করে সে ভুল ঠিকানায় নক করেছে, মিষ্টি কথা তাইতো হঠাৎ টক করেছে… কিল ঘুষিতে ভোজ সেরেছে কুত্তামারা ডোজ মেরেছে চেহারাটার সেপ পাল্টে নতুন কিছু ঢক করেছে। :আহহা রে ইশ উনিশ কি বিশ!! তাতেই এমন!! শুনেই আমার কলজে পোড়া শক করেছে।