• জনাব, আপনি বিশ্রাম করুন / সাইফ আলি

    জনাব কি চিন্তিত? না, চিন্তিত হওয়ার মতো কিছু কি ঘটেছে এখানে? তবে? তবে আর কি? দেখছিলাম শতাব্দীর শ্রেষ্ঠ ফটোগ্রাফ; উটপাখি নয়, একটা মানব শিশু সভ্যতার উলঙ্গ নৃত্য থেকে নিজেকে বাঁচাতে কি দারুণ মুখ গুঁজে পড়ে আছে ব্যথিত কাদায়… ও আচ্ছা, এ আর নতুন কি জনাব- নতুন তো নয়, সমুদ্রবিলাসী আয়লান কুর্দির মতোই এ এক পুরোনো…