• জল টলমল জলের বুকে / সাইফ আলি

    জল টলমল জলের বুকেরঙিন আলোর দল,জল টলমল কবির চোখেপ্রাপ্তি ছলছল।। জল টলমল লেকের ধারেজীবন জ্বালার সূত্রটারেকেউ বা মিলায় কেউ বা হারেযে হারে সেই খল।। বদ্ধ লেকের জমাট কালোতার বুকে কে জ্বালায় আলোকেউ কি তাকে বাসলো ভালোকেউ কি পেলো তল।। ০৩/০৯/২১