• এখানে আকাশ নীল / জীবনানন্দ দাশ

    এখানে আকাশ নীল- নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম শাদা- রং তার আশ্বিনের আলোর মতন; আকন্দফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে- বারবার রোদ তার চিকণ সোনালী চুল কাঁঠাল জামের বুকে নিঙরায়- দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন, ধনপতি, শ্রীমন্তের বেহুলার, লহনার ছুঁয়েছে চরণ; মেঠো…


  • আমি যদি ঝরে যাই / জীবনানন্দ দাশ

    আমি যদি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালিচাঁপার নীড়ে ঠোঁট আছে গুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক-গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে- তখন আমারেযদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস্…


  • আবার আসিব ফিরে / জীবনানন্দ দাশ

    আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়; হয়তো বা হাঁস হবো- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলায় নদী মাঠ…


  • যেদিন সরিয়া যাব / জীবনানন্দ দাশ

    যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে- দূর কুয়াশায় চলে যাব, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর ভিক্ষা করে লয়ে যাবে- সেদিন দুদন্ড এই বাংলার তীর- এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়;- সেদিন রবে না কোনো ক্ষোভ মনে-এই সোঁদা ঘাসের ধুলায় জীবন যে কাটিয়াছে বাংলায়- চারি দিকে বাঙালির ভিড় বহু দিন কীর্তন…


  • তোমরা যেখানে সাধ / জীবনানন্দ দাশ

    তোমরা যেখানে সাধ চলে যাও- আমি এই বাংলার পারে রয়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে; দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নীচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে- একবার- দুইবার- তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে; দেখিব মেয়েলি হাত সকরুণ- সাদা শাঁখা ধূসর…


  • সেই দিন এই মাঠ / জীবনানন্দ দাশ

    সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি- এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন- সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! আমি চলে যাব বলে চালতাফুল কি আর ভিজিবে  না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! চরিদিকে শান্ত বাতি- ভিজে গন্ধ-…


  • বোধ / জীবনানন্দ দাশ

      আলো-অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন্ এক বোধ কাজ করে! স্বপ্ন নয়-শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়, পন্ড মনে হয়, সব চিন্তা- প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়! সহজ লোকের মতো কে চলিতে…


  • পঁচিশ বছর পরে / জীবনানন্দ দাশ

    শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে- বলিলাম: ‘একদিন এমন সময় আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!- পঁচিশ বছর পরে। এই বলে ফিরে আসিলাম ঘরে; তারপর, কতবার চাঁদ আর তারা, মাঠে মাঠে মরে গেল, ইঁদুর-পেঁচারা জ্যোৎস্নায় ধানক্ষেত খুঁজে এল-গেল।- চোখ বুজে কতবার ডানে আর বাঁয়ে পড়িল ঘুমায়ে কত-কেউ!- রহিলাম জেগে আমি একা- নক্ষত্র…