• নীলিমা / জীবনানন্দ দাশ

    রৌদ্র ঝিলমিল, ঊষার আকাশ, মধ্যনিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারেবারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে! –    উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুন্ডলী, উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি, আরক্ত কঙ্করগুলি মরুভূর তপ্তশ্বাস মাখা, –    মরীচিকা-ঢাকা! অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার , -পায় নাকো পথের সন্ধান; চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল,- হে নীলিমা নিষ্পলক,…


  • আমি কবি,- সেই কবি / জীবনানন্দ দাশ

    আমি কবি,- সেই কবি,- আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি! আনমনা আমি চেয়ে থাকি দূর হিঙুল- মেঘের পানে! মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে! বুকের বাদল উথলি উঠিছে কোন কাজরীর গানে! দাদুরী কাঁদানো শাঙন-দরিয়া হৃদয়ে উঠিছে দ্রবি! স্বপন-সুরার ঘোরে আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দেওয়ানা করে! জনম ভরিয়া সে কোন হেঁয়ালি হ’ল…