• তারা আর ঘুমাতেই যায় না কখনো!! / সাইফ আলি

    ধুয়ে ফেলো, এ রক্ত যদি লেগে থাকে ঘুমাতে দেবে না। এ রক্ত যতটুকু ভেজাবে জমিন কামারের হাপড়ের মতো ফুশে ফুশে উঠবেই জানি, এ রক্ত কোনোদিন ঘুমাতে দেয়নি- মানুষতো বিছানায়ও মরে সেই মরা ঘুম থেকে জাগে না কখনো, আর যারা রাজপথে গরম রক্ত ঢেলে মরে তারা আর ঘুমাতেই যায় না কখনো!!