-
তুমি চাইলে আমার বসত-ভিটে / সাইফ আলি
তুমি চাইলে আমার বসত-ভিটেচাইলে টাকা কড়ি!কেমন কোরে তোমার জন্যএ মন-মহল গড়ি?? দেখলে না মন, শুনলে নাতোডাকছি কোন সুরে,টালিখাতায় খুঁজতে গেলেপরাণ বন্ধুরে!!মিলেছে কি হিসেব তোমারবলো তো পরী। ভালোবাসা খুঁজতে গিয়েক্ষোভ হতাশা সঙ্গে নিয়েএসেছো ফিরে,তুমি কেবল স্বপ্ন দেখোতোমাকেই ঘিরে। কেউ কারো না অর্থ ছাড়া!কিনেছো তাকে?বুকের কাছে মাথা রেখেজড়াবে যাকে।।অর্থ দিয়ে যায় না কেনাহৃদয়, সুন্দরী। ২৫.০৫.২২