-
তোমার আকাশে কেউ ডানা মেলে / সাইফ আলি
তোমার আকাশে কেউ ডানা মেলে তুমি কারো আকাশের পাখি… তোমার আঁধারে কেউ পথ ভোলে তুমি কারো রাতের জোনাকি।। তুমি কারো বরষা, অঝর ধারা তোমার আকাশে কেউ ঘন মেঘ; কেউ ভরা কদমের দুলে ওঠা ডাল আর তুমি কারো সন্ধ্যার বৃষ্টি আবেগ। তুমি কারো ভেজা দুটো আখি… তুমি কার কে তোমার এ কঠিন প্রশ্নের সমাধান হয়তো বা…