• তোমার কিসে বাঁধা / সাইফ আলি

    একটা ভীষণ সম্ভাবনার হাওয়ামেঘ উড়িয়ে নিচ্ছে ডানে বামে,তবুও তুমি একলা কাটাও বেলাঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখার নামে। হলুদ পাতার নৌকা সারি সারিযাচ্ছে ভেসে সাগর অভিমুখেবলতে পারো তোমার কিসে বাঁধাকোন সে মরণ তোমায় দিলো রুখে? ২০.০৮.১৯