-
থরথর কাঁপছিলো পা / সাইফ আলি
থরথর কাঁপছিলো পাআর না,কোনোদিন না;এইবার ফিরে গেলে ঘরেশুনবে না কারো কোনো কথা। পরদিন বিকেলের শেষ,পাখিদের মতোসারাদিন পরঅভিমানী ছলছল চোখেঘরে ফেরা তার।একই তার পণ-আর না, কক্ষনো না। পরদিন একই সেই পথঅভিমানী চোখ,সাবলীল পায়েঘরে ফিরে আশা। এভাবেই বহুদিন পরদেখি তার উজ্জ্বল মুখ;দৃঢ় পায়ে হাঁটছিলো আরবলছিলো- এটাই জীবন। আমি তাকে এভাবেইমানুষের মাঝ থেকেক্রমাগত সরে যেতে দেখি। ২২.০২.২২