-
দেখেছি রঙিন দ্বীপে / সাইফ আলি
দেখেছি রঙিন দ্বীপে আমি এক শাদাকালো ভোরেনির্ঘুম শব্দেরা জড়োসড়ো শুয়ে আছে ভুল কবিতার বাহুডোরে।। তাদের জাগাতে গিয়ে জেগেছি আমি নিজেইজেগেছে আমার চারপাশ,ভুল সেই কবিতার বন্ধন ছিড়ে ফেলেশব্দেরা বিলাবে সুবাস।জাগবে নতুন কোরে… মেঘের পরিধি মেপে বৃষ্টি ভিজিনি আমিভালোবেসে করেছি গোসল,মিছে কেনো চাটুকার কবিতার চাষ করোজালিমের পাতে দাও ঝোল?আছো কি নেশার ঘোরে… ০৯/০৭/২২