-
দেহ ও আত্মা / মুসা আল হাফিজ
সবুজের তুলিতে আঁকা মেঠোপথ মাড়িয়েযাচ্ছি অশেষপুরে কালের পথিকসহসা বৃক্ষের কান্না , শোকাতুর হাওয়াপথে এক ক্ষীণতোয়া দুঃখিত জলধারাউপেক্ষার স্বৈরাচারে ধুকে ধুকে বহমানবুক ভরা বালু জুড়ে কালো সংবাদ রাত্রির পথিক আমি বিষণ্ন নদীকে বলিকী তোমার অসুখ ? নদী বলে আমি তো হে চলমানতোমারই জীবন । নিজের অসুখটাকে নিজেও জানো না?