-
দ্রাবিড় হৃদয় / সায়ীদ আবুবকর
যদি শুকনো পাতার মতো টুপ করেঝরে যাই আজ ভোরে,নারকেলের পাতায় বসে জটলা করবে বুঝি কয়েকটি কাকআর মেঘ ছুঁয়ে উড়ে যাবে দুধসাদা পাখি এক ঝাঁক। কোথায় যে উড়ে যায় পাখি, কোথায় হারিয়ে যায় নদীর জোয়ার!হায় বেদুইন, যে-উটের কুঁজো পিঠে হয়ে আছো নিশ্চিন্তে সোয়ার,সে-উট থামবে কোন্ দিগন্তের পারে?জীবন যে-সুর তোলে সারা দিন সেতারের তারে, কে জানে কোথায়…