• নাটাই-বালক-ঘুড়ি / সাইফ আলি

    নিজকে তুমি ভাবছো নাটাই ঘুড়ির কপাল তোমার হাতে কিন্তু বালক করছে খেলা তোমার সাথে বুঝলে না; পরেরটা তো ঠিক বুঝেছো নিজের বেলা বুঝলে না। নিজকে তুমি ভাবছো রাজা সিংহাসনে অন্য কেউ; দু’চোখ বুজে দাঁড়িয়ে ছিলে- দাঁড়ায় তোমার জন্য কেউ?