-
না, আমি শোকাহত নই / সাইফ আলি
১. না, আমি শোকাহত নই- শোক মানুষকে ঘুম পাড়িয়ে দেয়- যদি শোকের মেয়াদ সর্বোচ্চ তিন দিন হয় তবে হাজার বছর ধরে জমা হওয়া শোকের পাহাড় কেনো আমি পিঠে তুলে নেবো? ২ কালো নয়, টকটকে লাল রং চাই প্রিয়ার আলতা নয়, বিশুদ্ধ রক্তের লাল… রাতের অন্ধকার ছিঁড়ে ফেলে চাই আমার পৃথিবী জুড়ে সূর্য-সকাল।।