• অদম্য চলার ইতিহাস / আল মাহমুদ

    যারা আমাকে এ অদম্য চলার পথে নিয়ে এসেছে তারা তো সবাই জানে আমার পা পাথর, দৃষ্টি শক্তি স্বপ্নের কুয়াশায় আচ্ছন্ন। তবু মানুষের মন বলে একটা কথা আছে। আছে না কি? হ্যাঁ, মন বলছে এখনও আমার দিগন্তে পৌছার খানিকটা পথ বাকি। মানুষের কান্না, শিশুর কলরব, নারীর হা-হুতাশ- আমি তো পার হয়ে এসেছি। কিন্তু কিছু মুখ আকাশের…


  • এ কেমন দুলুনি? / আল মাহমুদ

    যখন কেউ বলে লেখো, আমার হাত কাঁপতে থাকে। বুঝতে পারি না এ কোনো অভিজ্ঞতার দুলুনি কি-না। তবে হলফ করে বলতে পারি এটা বয়সের ভারে কম্পমান অবস্থা নয়। অভিজ্ঞতা বলতে আমিতো বুঝি একটা যুদ্ধক্ষেত্র সামনে খোলারাখা চোখ, ট্রিগারে আঙুল তারপর শুধু ধাতব শব্দের একটানা ঝঙ্কার তবে কি সত্যিই আমার অভিজ্ঞতায় কেবল গুলির শব্দ? আমি ফিরে আসতে…


  • রোদনের উৎস / আল মাহমুদ

    আমার জন্যে যাদের দুশ্চিন্তার শেষ ছিল না, ভাবত অকাজের কাজী লোকটা আল্লা মালুম কোথায় হুমড়ি খেয়ে মরবে। কথা শোনে না, সাহায্যের হাত বাড়ালেও ধরে না; একাকী শূন্যে হাতড়ে বেরিয়ে যায়। মনে হয় যেনো বাতাসের পালক শক্ত করে ধরে আছে। অথচ দেখ, এই শহরে কত খানাখন্দ! ম্যানহোলের ঢাকনাহীন পথের প্রতিটি বাঁকেমৃত্যু হা করে আছে! কে তাকে…


  • এই পতাকার সূর্য সাক্ষী / আল মাহমুদ

    দ্যাখো আজ পতাকা দেখারই দিন। কলরব করে ওঠো, উচ্চারণ কর মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি। তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রুসজল চোখ দু’টি মেলে দাঁড়িয়ে থাকি। কী লাল, সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে, মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়েছে এ সূর্য। আমার ভেতরে কলরব করে ওঠে…


  • অগ্রহায়ণ / আল মাহমুদ

    আমি এই মধ্য অগ্রহায়ণের আকাশে মেঘের গম্বুজ ভেঙ্গে পড়তে দেখেছি কেউ তো আমার মতো অকাজের কারিগর নয় যে মাটির উপর বিছানো মানবিক শত সমস্যা মেলে রেখে আকাশের দিকে তাকাবে? ও অগ্রহায়ণের আকাশ ঝরাও বৃষ্টি, এখন ঘরে ঘরে নবান্ন চলছে মাঠগুলোতে উদগমের কাজ অবসন্ন কিন্তু আমার এখন বৃষ্টি দরকার উদ্ভেদ ও উদগম দরকার। যে নারী আমাকে…


  • আমি ইচ্ছে পুরণের মাটি নই / আল মাহমুদ

    যারা আমাকে পরামর্শ দিতো মানুষ একা থাকতে পারে না। তারা হয়তো সত্যিই বলতো। কিন্তু আমি ছিলাম অনমনীয়। ছিলাম একটা পোড়ামাটির পাত্রের মতো। কারো ক্রোধ হলে পাত্রটিকে পাথরে আছড়িয়ে চূর্ণ করতে পারবে। কিন্তু দুমড়ে মুচড়ে আবার কাদার মতো ইচ্ছে পুরণের মাটিতে পরিবর্তন করতে পারবে না। প্রকৃত পক্ষে আমি অর্ধেক মানুষ আর বাকি অর্ধেক তো কবিতা। সম্পূর্ণ…


  • খাঁচার ভিতর অচিন পাখি / আল মাহমুদ

    কিছুকাল যাবত কিছু একটা পঁচে যাওয়া দুর্গন্ধ আমাকে কেবলি তাড়না করে ফিরছে। গন্ধটা কোথা থেকে আসছে তা বুঝতে না পারলেও এটা আন্দাজ করতে পারছি কাছেই কী একটা যেন মরে পচে এ দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি প্রতিটি নদীর পানি নাকের কাছে এনে শুঁকে দেখেছি। না, মেঘনা যমুনা পদ্মা এই সব স্রোতস্বিনী মাঝে মাঝে শুকিয়ে তলপেট বের করে…


  • অনামাঙ্কিত হৃদয় / আল মাহমুদ

    আমার জীবনতরী দুলছে। যাকে বলি মরণপয়োধি এখন তার উত্তাল তরঙ্গের মধ্যে পাল নামিয়ে ফেলেছি। গন্তব্যে পৌছার আগেই খসে যাচ্ছে মেধা, মনন, যৌবন ও স্মৃতি। এমনকি তোমার মুখও মনে পড়ে না। কেবল ভাঙাচোরা কিছু বিষয় মঝেমধ্যে আকাশ ফাটা বিদ্যুতের চমকে আমি ইতস্তত বিক্ষিপ্ত দেখতে পাই। ভাসছে আমার দুটি চোখ, ভাসছে আমার মগজের কিছু অংশ। আর ঘাউড়া…


  • মেঘ থেকে মাটি পর্যন্ত / আল মাহমুদ

    আমি নিজের মধ্যে আমার ইচ্ছেমতো ঋতু পরিবর্তনের আবহাওয়া তৈরি করে নেওয়ার অবস্থায় পৌছেছি না অন্ধত্ব না বার্ধক্য কেবল অস্তিত্বের কার্যকারণ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আকাশের দিকে মেঘের ওপর ঠেস দিয়ে আমি পৃথিবীকে দেখি দেখি আমার জন্মের দ্বীপদেশকে খুব মৃদু শব্দে উচ্চারণ করি, বাংলাদেশ এতো মৃদু যে আমার অন্তরের শব্দ আমার কানে পৌছোয় না। একদা আমি…


  • অমরতার আক্ষেপ / আল মাহমুদ

    কতবার ভেবেছি কবির আংরাখা আমি খুলে ফেলি কিন্তু জগতের সবগুলো চোখ আমার নগ্নতা অবলোকনে উদগ্রীব। তুমি তো জানো কবির কোনো বন্ধু হয় না। যেমন রাজার কোনো বন্ধু থাকে না। আমি আমার পোশাক তোমার পালঙ্ক স্পর্শ করে খুলে ফেলতে চাই। চুমকির কাজ করা এই পিরহান, দামেস্কের দর্জির তৈরি এই কোট, রেশমের ঝলকানো এই পাজামা, একলক্ষ মুক্তো…


  • নাবিক / আল মাহমুদ

    দেখো আমার মুখের দিকে। মনে হবে নোনা তরঙ্গের উপর ডানা মেলে দিয়েছে এক গাঙচিল। মনে হবে ফেনার আলোড়নের মধ্যে আমার জন্ম মনে হবে মাটি নয় তরঙ্গই আমার আবাস। আমি জানি ঢেউয়ের ভেতর শুয়ে আছে আমার কত পূর্বসূরি ঢেউয়ের ভেতর আমি তাদের চোখ, চোখের মণি মুক্তা হয়ে যেতে দেখেছি তাদের হাড়গোড় এখন প্রবাল তাদের কত স্বাদ…


  • গতিই আমার নিয়তি / আল মাহমুদ

    সবার মধ্যেই দেখেতে পাচ্ছি আমাকে নিয়ে উদ্বেগ। আমার দিকে তীর্যক চোখের দৃষ্টি। ফিসফিসিয়ে কথা। এই তুমি লাইন ভেঙে এগুচ্ছো কেন? দেখছ না আমরা আছি? আমরা তোমার মুরব্বী। বয়সে তো বড়? আমি বুঝলাম না, আমার একটা পা একটু আগ বাড়ানো বটে। কিন্তু আমি তো লাইন ভেঙে যাইনি। আমি তো নড়িনি। কেন সবাই ভাবছে আমি তাদের ছাড়িয়ে…


  • হৃদয় ভাঙার শব্দ / আল মাহমুদ

    হৃদয় ভাঙার শব্দে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। বিছানায় হাতড়ে ফিরি। শুন্য একটা বালিশ রয়েছে- তুলোর বালিশ কেশতেলের গন্ধে ভরা নারীর বালিশ, ছেঁড়া চুলও আছে হয়তো লেগে অথচ হৃদয় ভাঙার যে শব্দে কবিদের ঘুম ভেঙে যায় সেটা তো প্রকৃত পক্ষে মুগুরের শব্দ। ইট ভাঙা মুগুরের শব্দ প্রতিটি বাড়িতেই ঝুর ঝুর ভেঙে পড়ছে রাঙা ইট। ভাঙা…


  • অন্তিম বাসনার মতো / আল মাহমুদ

    আরেকটু এগোতে চাই। বান্ধবহীন এ মহাযাত্রায় আর কয়েক পা। দেখো সমাপ্তির কাছে এসে পায়ের মাংস ফুলে উঠেছে, হাঁটুতে বিদ্যুৎ। ভর রাখার জন্য টলটলায়মান মাংসপেশী। যারা কাঁধ বাড়িয়ে দিয়েছে তাদের মধ্যে বন্ধুত্বের বিচার করা আমার আর সাজে না। ভর রাখতে চাই এখন যে-কোনো শত্রুর কাঁধে যদি তার আস্তিনে লুকানো থাকে বাঁকা ছুরি, তবে তা আমূল বসিয়ে…


  • ভেঙে যেয়ো না মা আমার / আল মাহমুদ

    যেসব শিশুদের আমি একদা হাসতে খেলতে এবং হাঁটতে শিখিয়েছিলাম এখন তারা আমার পঙ্গুত্ব চোখের নিষ্প্রভতা এবং নিশ্চল নৈরশ্য নিয়ে ঠাট্টা মশকরা করছে। আড়ালে নয় আমার সামনে। আমি ভাবি এটাই জগতের নিয়ম কিনা আমি অবশ্য এতে কোনো চাঞ্চল্য অনুভব করি না, না-বেদনা না-দুঃখ। কারণ আমি কালকে অতিক্রম করে আসা একটি নিভে যাওয়া ধুমকেতু মাত্র, যেন তেজ…


  • স্বপ্নের ভেতর দর্জি মেয়েটি / আল মাহমুদ

    রাতভর বৃষ্টি। আর সেলাই কলের শব্দ। কে এই যুবতী? ক্রমাগত সেলাই করে চলেছে ভাসমান মেঘের সাদা থানগুলো সে কি সেলাই করছে আমার জন্য কাফন? তার মুখ আমি বিদ্যুতের ঝলকের মধ্যে একবার মাত্র ঝলসে উঠতে দেখেছি। অচেনা ঘর্মাক্ত চেহারা। নাকের নাকফুলটিতে একটিমাত্র জোনাকি। খাটের উপর উপচে পড়ছে এক প্রবল পুরুষের নগ্নতা। মেয়েটি আমার চেনা নয়। কিন্তু…


  • জিদের শহর / আল মাহমুদ

    জিদের শহরে আছি। এ শহরে কেউ বুঝি মচকায় না কোনোদিন। হেলে পড়ে না, কাত হয় না, চিৎ হয় না। কেবল আকাশের দিকে মাথা তুলে গাছের মতো দাঁড়িয়ে থাকে। মৃত্যুর গর্জন কিংবা বিদ্যুতের ঝলসে ওঠা দেখে পাখিরা অন্ধকারেও ঝাঁপ দেয় যেখানে, পশুরা পালায়। ওই তো একটা চিতল হরিণী দিগ্বিদিব জ্ঞানশূন্য হয়ে কেওড়ার কাঁটায় ঝাঁপ দিচ্ছে। ক্ষত-বিক্ষত,…


  • অলৌকিক কুয়াশা / আল মাহমুদ

    আমার এখন এমন একটা অবস্থা, আমি অর্থাৎ আমার চোখ এমন এক কুয়াশাকে কবুল করেছে, কোনো মানুষের চেহারার পার্থক্য, বৈশিষ্ট্য নাক-মুখ-চোখের বর্ণ কিংবা তিলচিহ্ন ইত্যাদি খুঁটিনাটি যাতে একজনকে শনাক্ত করা যায়- তুমি আসমা, তুমি কাজল, তুমি কাওসারী কিংবা তোমাকে চিনি না এই বোধ জন্ম লয়; আমার আর নেই। আমার এখন প্রতিটি মানুষকে মনে হয় মানুষ মাত্র।…


  • দিগ্বিজয়ের ধ্বনি / আল মাহমুদ

    আমাকে বিদীর্ণ করে মাটি ও রক্ত ফুঁড়ে বেরিয়েছে এই নিশান। তারপর আর ‘আমি’ বলে কিছু নেই। আমি আমি আমি। না, আমরা অর্থাৎ এই সবগুলো নদী, এই সবগুলো মানুষ, এই সবগুলো পাখি পতঙ্গ পরিবেশ। এই তো আমরা। আমাদের অস্তিত্বের ভেতর থেকে লক্ষ লক্ষ মসজিদের মিনার। কলরবমুখর হয়ে উঠেছে এই নীলিমা, চন্দ্র সূর্য তারকারাজি আমাদের আযানই তো…


  • দেবদারু / আল মাহমুদ

    এবার বোশেখের আগে এই গাঁয়ের উঁচু মাথাঅলা বনস্পতিরা মড় মড় শব্দ তুলে হেলে পড়েছে। সব একদিকে কাত হয়ে যাওয়া গাছের সারি। আম, জাম, কাঁঠাল। এমনকি এই গাঁয়ের বুড়ো-অশ্বথ তিনদিকে তিন বাহু মেলে চিৎপটাং শুধু বটের ঝুড়ি কান্ডটা বাঁচিয়ে দরবেশের দাড়ি হয়ে গেছে। সব একদিকে একমুখী হয়ে বুদ্ধি-বিবেচনাহীনভাবে চলতি বাতাসের ধাক্কায় এক কাতারে দাঁড়ানো। তখন পাতার…