• নিত্য নতুন তালে / সাইফ আলি

    নিত্য নতুন তালে তুমিআছড়ে পড়ো পালেআমি চমকে উঠি দারুণতবু ভরসা রাখি হালে।। রাখি সতর্ক দুই কানজানি তোমার এ উত্থানডাকবে আমার পতন যদিআটকা পড়ি জালে।। তুমি এমনতর হাওয়াতোমার সহজ আসা যাওয়াদোল দিয়ে যায় আমার সকলনাজুক ডালে ডালে।। তবু যেই ঋতুতেই আসোআমার থাকবে নজরদারিপাবে স্রোতের প্রতিকূলেআমার নৌকা সারি সারি।০১.০৭.২০