• সবুজ লালের কোলাজ / সাইফ আলি

    চাইনি গোলাপ পাপড়ি খুলে জাগবে এমন লালে চোখ পড়ে যায় আমার বোনের ছিন্ন ছেঁড়া গালে চাইনি নতুন সকাল আসুক এমন করুণ হালে… এখন সবুজ মাঠের বুকে পা রেখে হই খুনি সবুজ লালের কোলাজ যেনো তার চিৎকার শুনি যার শরীর খুবলে খেয়েছিলো মরার পঙ্গপালে।।


  • আসিফা / সাইফ আলি

    আসিফারা শান্তিবাদী হতে দেয় না আসিফারা বারবার গভীর ঘুম থেকে টেনে তোলে আসিফারা বারবার বদলার আগুন জ্বালায় অথচ আমরা কত শান্তির গান শুনি কপোত উড়াই; শামুকের মতো খুব নিজেকে গুটিয়ে রাখি পাছে কেউ বলে ফেলে- ‘যবনের জাত, কাফেরের বুকে পিঠে ছুরি মেরে খায়!’ আমরা ঢাকের তালে নাচতে শিখেছি আমরা উরুর ভাঁজ খুলতে শিখেছি; আমরা শুনেছি…


  • তুমি কি সুস্থ আছো / সাইফ আলি

    প্রিয় দেশ তোমার উত্তরোত্তর উন্নয়নের যাত্রাপথে কখনোই কাটা হতে চাইনি তোমাকে বিব্রত করতে চাওয়ার মধ্যে কোনো বাহাদুরী নেই তবে কিনা মাঝে মাঝে কটুক্তি করে বসি… তুমি কি সত্যিই বিব্রত হও? ধর্ষীতার লাশ তোমার সবুজ আচলে অধিকার আদায়ের লড়ায়ে আহত যুবক অর্থনৈতিক মুক্তির নামে লুটের মহড়া কিংবা সংস্কৃতির নেংটা বহিঃপ্রকাশ তোমাকে বিব্রত করে? প্রিয় দেশ, তোমার…


  • পরগাছাদের রাজত্যে বৃষ্টি / সাইফ আলি

    সত্যি বলতে, একটা অপারগতার অপরাধবোধ প্রচন্ড মেঘ তৈরি করছে আমি জানি এই মেঘ ভেঙে বৃষ্টি নামলেও তাতে ফলদ বৃক্ষরাজির কোন লাভ নেই লাভ নেই কারণ, পরগাছাদের রাজত্যে এ বৃষ্টি বরং হিতে বিপরীত হবে সন্দেহ নেই। চাষাবাদ ভুলে গেছি, লাগল না দিয়েই আগাছা না উপড়েই চলছে সেচ; আগাছা আর পরজীবির বাম্পার ফলনে অতিষ্ট কৃষক হৃদয়। ডাকটিকিট,…


  • অপেক্ষা / সাইফ আলি

    বেলাশেষে একবার এ উঠোনে রেখো দুই পা জোছনার দুধে দেবো ধুয়ে শরীরের ঘাম চুয়ে ধুলোবালি লেগে যদি থাকে স্বচ্ছ কলের জলে করাবো গোসল। বেলাশেষে কতো পাখি আসে এই নীড়ে তুমিতো আসোনা, আগের মতোন সেই খোপা খোলা আন্ধার রাত ভালো কি বাসো না প্রিয়তম? বাতাসের ভাজে ভাজে খুঁজে ফিরি পরিচিত ঘ্রাণ মাঝে মাঝে বিচ্ছিরি ভেসে আসে…


  • প্রশ্নবিদ্ধ স্বাধীনতা / সাইফ আলি

    এমনকি পাখিদের ঘরেও শেষমেশ স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয় যার কোনো জবাব থাকেনা মা পাখির মুখে। এ কেমন স্বাধীনতা শকুনের চোখে-নোখে খামচায়, ছিড়ে খায়; ফেলে যায় সবুুজের বুকে নরম কোমল লাশ! বিচারের ভার তবে তোমরাই নাও হে পুরুষ! শেয়ালের ঘর থেকে বের করে আনো সেই বিষাক্ত কিটের শরীর, নারীর শরীর যার চোখে জন্মের পয়ার রচেনা; লালসার লাল…


  • ফের তুমি ভেবে দেখো / সাইফ আলি

    ফের তুমি ভেবে দেখো ফের তুমি একবার ভেবে দেখো মা প্রসব বেদনা শেষে দেখতে হবে কি কোনো ধর্ষক আচলে তোমার- ফের তুমি একবার ভেবে দেখো মা; তোমার মেয়ের লাশ সবুজের বুকে এঁকে দেয় পতাকা তোমার। আমাদের চেতনারা উলঙ্গ নর্তকী, নাচে; টকশোর ফুটো দিয়ে চোখ রাখি হতাশার অসুস্থ বুকে। ধুকে ধুকে শেষমেশ আবার নতুন কোনো ধর্ষক…


  • যা দেখাও তাই দেখি / সাইফ আলি

    যা দেখাও তাই দেখি চোখ আছে তাই যা শোনাও তাই শুনি কানের বালাই নিজ থেকে বিচারিবো এতো জোর কই? মগজ ঘাড়েতে ছিলো! মাথা ভরা (মিডিয়ার) খই। নিজেরে চিনিনে শুধু ছোট ছোট লাগে, মিলেও মেলেনা তাই অভাগার ভাগে। আমরা করেছি ছোট নিজ সন্তান, ভেবে- ‘লাটের ব্যাটার ধড়ে দু’টো কোরে জান!’


  • খুড়িয়ে খুড়িয়ে আর কতদূর / সাইফ আলি

    খুড়িয়ে খুড়িয়ে আর কতদূর যাবে হে জননী? উল্টেছে পায়েসের থালা, দুধের বাটিটা আমাদের মুখে মুখে সোনার চামচ! শূন্য চামচ করে আয়নার কাজ, মলিন ঠোঁটের ছবি তিলহীন ঠোঁট কাপে কান্নায় ক্ষোভে তোমার ছেলেরা মাগো খাবারের লোভে তোমার আচল বেচে বনে গেছে বিরাট বণিক অথচ গোলায় তার তিনবেলা ব্যাঙের বিলাস!


  • পথ হারানোর প্রশ্নই আসেনা / সাইফ আলি

    হাতের বাধনগুলোতে শর্ত আরোপ করতে পারো মনের বাধনগুলোতে নয় যদি ভয় পাও সংশয় থাকে সরে দাঁড়াও- পাখিদের চোখের একটা ভাষা থাকে তোমরা তাকে পড়তে শেখোনি পাখিদের ডানার একটা ভাষা থাকে যা তোমাদের আয়ত্বের বাইরে নিজেদের শেয়ালের মতো চতুর ভেবে খুশি থাকা তোমাদের মানায় আমাদের চোখে কেবল রাতের অন্ধকারে গা ঢাকা দেওয়া ঐ ভিতু প্রাণিটি ছাড়া…


  • বিচ্ছিন্ন পায়ের জন্য স্বান্তনা / সাইফ আলি

    কবি আঙ্গুল উঁচিয়ে চিৎকার করলেন- ‘শুয়োরের বাচ্চা…’ একপাল শুয়োর চমকে উঠে তাকিয়ে থাকলো ফ্যাল ফ্যাল করে- তাদের চোখে একটাই প্রশ্ন, আমাদের অপরাধ? কবি নিজেকে শুধরে নিয়ে আবারো বলে উঠলেন- ‘কুত্তার…’ নিরিহ কুত্তাটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো- আমার অপরাধ? কবি ফের নিজেকে সংশোধন করলেন। কোনো জানোয়ারের সমকক্ষে রাখা সম্ভব হলোনা তাদের; থাক, তারা মানুষের বাচ্চাই…


  • শিকড় / সাইফ আলি

    চোখ বুজে যে কাটছো শিকড়; শিকড়টা কার? পড়বে যখন নিজেই ধ্বসে তখন তোমার ফিরবে চেতন- বিজয় কেতন থাকবে তখন ধুলায় লুটায়।


  • আপনারা আছেন বলেই / সাইফ আলি

    আসুন (এক টুকরো প্রশংসার রুটি ঝুলিয়ে দিয়ে) আপনারা আছেন বলেই… এই যে দেখুন, ভালো করে দেখুন এখানে; আপনাদের বদান্যতায় বেঁচে আছে কোনোমতে! (স্বপ্নেরা; মুমূর্ষু) দেশের মঙ্গল! ওটা নিয়ে আপনারা ভাবেন, আমাদের ছোটো মাথা- সেকি উঠলেন? চা না খেয়েই! (চারপায়ে) একটু দাঁড়ান; এর চেয়ে বেশি আর পারবো না। স্লামালেকুম স্যার (শুয়োরের বাচ্চা) আবার আসবেন।


  • পাল্টে ফেলুন ভাবনাগুলো / সাইফ আলি

    পাল্টে ফেলুন ভাবনাগুলো পথের ধুলো মাথায় করে আর কতোকাল মিথ্যে মায়ায়- জীবনটা কি বিকেল বেলার আগুন মেঘে দৃশ্য আঁকা কিংবা রাতে নীলাভ তারায় ঝুলতে থাকা কাব্য শুধু!? জীবন ধুধু মরূর মতো বললে সেটাও ভ্রান্ত হবে ভ্রান্ত হবে তাজমহলের গহীনতর বিষন্নতা; জীবন নদীর স্রোতের মতো পাহাড় চুয়ে সাগরমুখী এবং মেঘের উড়াল জীবন, বৃষ্টি হয়ে ঝরতে থাকা।…


  • যেখানেই দৃষ্টি রাখি / সাইফ আলি

    যেখানেই দৃষ্টি রাখি পুড়ে যায় ভেঙেচুড়ে খান খান হয়ে যায়, রোদেলা দুপুর হঠাৎ বিমর্ষ মেঘে ঢেকে যায়; অন্ধকারে ডুবে যায় সকালের মিঠে আলো। যেখানেই চোখ রাখি, যেখানেই রাখি এই স্বপ্নালু দৃষ্টি আমার- কবুতর ঘর ছেড়ে পাড়ি দেয় বহুদূর বনে, তছনছ হয়ে যায় ভিটেমাটি চিরায়ত শান্ত এ নদীর হঠাৎ ভাঙনে! ধানখেত পুড়ে যায়, ভেসে যায় হাওড়ের…


  • মর্তবা খুঁজি / সাইফ আলি

    অতীতকে ভুলে যেতে বর্তমানের মিঠে খাঁস চুমু দরকার ছিলো- পূনঃরায় মুখোমুখী দাঁড়িয়েছে ভাই আর ভাই, দূর দেশে বসে আছে কঠিন দাবাড়ু এক ধ্যানে, সন্দেহ জাগে- আবেগ উথলে ওঠা ভায়েদের এইসব কুলাবে কি জ্ঞানে! আমি এক অধম এখানে কপচিয়ে লেবু-জ্ঞান একা, তিতা করে ফেললাম বুঝি!!? কি করবো বলো- আমি শুধু রাজপথে পুতুলের মতো শত শহীদের মর্তবা…


  • শেয়াল / সাইফ আলি

    অবশেষে সকলেই চিনে ফেলে আপোষের পথ চিনতে পারেনা শুধু কতিপয় গাড়ল বিশেষ, এইসব গাড়লেরা জীবনের মূল্য বোঝেনা শুধু বোঝে- দুর্বল নুয়ে পড়া মনোভাব নিয়ে বাঁচার চাইতে ভালো শহীদী সোপান!! ক্ষমতার মসনদে বসতে চাওনি তুমি অথচ চেয়েছো যেনো সব হয় তোমার কথায়! ময়লা থালায় বেড়ে ভাত খাওয়া বেয়াকুফি তাই ডাস্টবিনে বসে গেলে অবশেষে মহোদয়! বাহ!! অথচ…


  • তিস্তার জল / সাইফ আলি

    তিস্তার জল পাবো সেই জলে করবো গোসল কাটবো সাঁতার, চুক্তি কি হয়ে গেছে; জল খসলো না তবু ভারত মাতার!!?


  • যারা নিচু হয় / সাইফ আলি

    তোমার কি ভয় তুমি নিশ্চয় প্রতিবাদী নও, কথা কম কও, চিন্তা করোনা কিছুটি নিয়েই; তুমি নাকি এই অজপাড়াগাঁর লক্ষি ছেলেটি! কিচ্ছু বোঝো না, নিরিবিলি থাকো, কাউকে খোঁজো না। তা তো বেশ করো তবে যদি ধরো কেউ এসে গাঁও লুট করে যায় তোমাকে কি তারা গদিতে বসিয়ে আঙুর খাওয়াবে, অথবা নিরিহ প্রাণী বলে কিছু ছাড় দিয়ে…


  • ব্যারাম / সাইফ আলি

    কিছুই দেখিনা আমি সবকিছু দেখে ফেলে লোকে! আমার যে চোখ আছে ভুলে যাই দেখে দেখে তাদের সে চোখে। কিছুই বুঝিনা আমি সবকিছু বুঝে ফেলে লোকে! আমার যে বোধ আছে ভুলে যাই তাদের সে বোধের আলোকে। আমার কি দরকার বুঝে ফেলে সরকার! আমি বলি- নারে না, এটা নয় ওটা। উনারা বলেন- বাবা দিলাম তো গোটা! মোটা…