• পরিচয় / সায়ীদ আবুবকর

    আমার কোথাও যাওয়ার নেই। আমি এইখানে পড়ে আছিবট-পাকুড়ের নিচে, হিজলছায়ায়, বঙ্গ-উপসাগরের পাড়েকত কাল মহাকাল। নুহের নগর থেকে আমি আসিয়াছি;আমার শরীরে হ্যামের শোণিতধারা। আমার অস্থিতে-হাড়ে তাঁর পুত্র হিন্দের উজ্জ্বল উপস্থিতি, যাঁহার ঔরশে ছিলো বঙ।পিতা বঙ থেকে আমি এই বঙ্গে, বয়ে যাই তাঁরই উত্তরাধিকার।আমার কোথাও যাওয়ার নেই। পাখি আর আকাশের নানা রঙদেখে দেখে আমার দিবস কাটে। কিভাবে…