-
পাখিটা গান জানেনা / সাইফ আলি
পাখিটা গান জানেনা না জানে মেলতে ডানা তবু কি গভীর পাখির ইশারা! হই যে ফানা… পাখিটা সুকৌশলে লুকোয় গভীর অন্তরালে আর তার পালোক ছোয়া ছড়ায় সকল ডালে ডালে পাকিটা গান জানেনা, জানে মধুর টালবাহানা।। আহা কি গভীর পাখির ইশারা! হই যে ফানা… পাখিটা দেখবে আকাশ আমার চোখে জিদ করে তাই আমি তার আকাশটাকে কেমন সাজাই…