• পাথরবীর / সায়ীদ আবুবকর

    এখানে মৃত্যু, খুন, সন্ত্রাস, খিধে অষ্টপ্রহর খ্যালে ধ্বংসের খেলা; চুরি, হাইজ্যাক,অবিচার, অসুবিধে জীবনের খেতে ফলায় দুঃখঘাস এখানে জীবন পদ্মা নদীর মতো দু’পারে যে ধু-ধু বিষণ্ন বালুচর তবু তো জীবন দুঃখে হয় না নত পাহাড়ের মতো অবিচল হয়ে থাকে এখানে যে খরা, বন্যা, জলোচ্ছ্বাস দানবের মতো জীবনের লোভে আসে জীবনের ’পরে অতঃপর বারো মাস হামলা চালায়…