-
মানুষ / সাইফ আলি
সত্যি করে একবার বল দেখি মন মানুষ মানুষ হয় আসলে কখন হাসি নাকি কান্না কোনটাতে তাকে অধিক মানুষ লাগে বল তো আমাকে। মন বলে- দুইটারই হলে মিশ্রণ মানুষ আদতে হয় মানুষ তখন…
-
আদতে সবাই এই / সাইফ আলি
পোঁড়া কোনো গন্ধ পাও পুঁড়ে পুঁড়ে সভ্য হয় মাটি আমি এক অসভ্য কৃষকের মাঠ নরম কাদায় ভরা বুকের জমিন… জলে ভিজি রোদে পুড়ি লাঙলের ফলা দিয়ে যে কৃষক চিরে দেয় বুক তাকে দিই স্বপ্নের সোনালি ফসল… ওসব ব্যথার দান গোলা ভরা ধান, পাট; তারপরও অভাব মেটেনা। অথচ তোমরা যারা সভ্যতা চাষ করো আদালতে, অফিসে-ফাইলে; এসি…
-
দয়া করে সাঁতারটা ভুলে যান / সাইফ আলি
আপনাকে মারার কোনো ফন্দি আঁটিনি আমরা আপনাকে বাঁচানোর সর্বত্তম ব্যবস্থা নিতেই এসেছি এখানে, দেখুন জনাব- হাত পা ছুড়বেন না। জানেনই তো পুকুরের মাছগুলো ঘোলাজলে ঠিকঠাক চলতে পারে না। আপনি সাঁতার জানেন সেটা আমরা জানি, তবে ভাবুন, আপনার হাতে পায়ে জলাশয়ে ঢেউ যদি ওঠে মাছেরা মানবে কেনো?? তাদেরও তো অধিকার আছে… বিবেকের তাড়নায় দয়া করে সাঁতারটা…
-
আশার শিশুরা তবু / সাইফ আলি
আমাদের রাত যেনো শুকনো পাতার মতো বেজে ওঠে শুধু ওঠে বেজে… আমাদের স্বপ্নেরা ভূতের পোশাকে আসে সেজে, আমাদের ঘুমশিশু চোখ মেলে বসে থাকে তারাদের মতো- মেঘের শরীরে ঠেকে পা; আশার শিশুরা তবু কোত্থেকে ডেকে আনে চাঁদ জলশা…!!
-
আমাদের আজকাল / সাইফ আলি
আমাদের কলোনিতে বাজারের থলে হাতে ফিরে আসে যেই চাল-ডাল-তেল-নুন এবং সংগে কিছু কষ্ট আনেই আমাদের পাখিগুলো গান গাওয়া ছেড়ে দিয়ে হঠাৎ কেমন নিরবতা প্রিয় হয়ে বেঁচে আছে; এখানে এখন বাতাসেরা আসে যায় ঘড়ির কাটার মতো মাঝে মাঝে মনে হয় সেও যাবে থেমে- আমাদের কলোনিতে এখন পড়েনা কেউ মানুষের প্রেমে।। আমাদের রাতগুলো বুটের শব্দে কাঁপে আর…
-
ঝিলামের শিশুগুলো / সাইফ আলি
গনমাধ্যম যেখানে মরা গরুর খোঁজে ভাগাড়ে ভাগাড়ে ঘুরে বেড়ায় মানবতাবাদের দালালেরা যেখানে উটপাখির মতো মাথা গুঁজে পড়ে থাকে চুপচাপ সেখানে তো তোমাকেই দিতে হবে জবাব হে ছেলে তার আগে বলো দেখি এমন সাহস তুমি কোথা থেকে পেলে!! কাশ্মীর জানে, ঝিলামের শিশুগুলো জুজু দেখে ভয় করে না, বন্ধুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়ায় যে পিতা- ওরা…
-
এ কেমন অন্ধকারে / সাইফ আলি
তুমি যদি খুনি হও, হতে পারো; তুমি যদি মনে করো তোমাকে ছোঁয়ার কেউ নেই করতেই পারো… একবিংশ শতাব্দিতে এ তোমার একান্তই অধীকার বটে; নিজের প্রচারে তুমি হতে পারো স্বঘোষিত বিজ্ঞানমনা নিষেধ করিনে তাতে। আত্মাকে অস্বিকার করে শরীরের পরিচর্যায় যেমন মেতেছো আঙ্গুল উপড়ে ফেলে নখে নেলপলিশ করার চাইতে কম কি; আজকাল তুমি নিজেকেই অস্বিকার করে বসছো…
-
আজকাল কিরকম / সাইফ আলি
আজকাল স্বপ্নেরা উচ্ছেদ হয়ে যায় দেখার আগেই অক্ষর মন থেকে কোনখানে চলে যায় লেখার আগেই কুঁড়িগুলো ফুল হয়ে ফুটবে না বলেই কি বাগান মালিক কেটে কেটে ছাফ করে ফুলগাছ সব?? আজকাল কথাগুলো এলোমেলো হয়ে যায় বাক্য মেলে না গানগুলো কিরকম বেসুরোই বেজে উঠে কাঁপায় জীবন আমরা মানুষগুলো পশুদের সাথে সাথে বেড়ে উঠি আর মানবিক গুণ…
-
আয়নায় নিজেকে দেখে না / সাইফ আলি
তুমি ভাবো- মাথা তুলে দাঁড়াবার কেউ আর নেই পৃথিবীর জরায়ুতে জন্ম নেবেনা কোনো বীর- বলবেনা কথা কেউ, মুখ বুজে সয়ে যাবে- সব অন্যায়-অবিচার; অধিকার শব্দটি দপ্তরে দপ্তরে ফাইলের নিচে চাপা পড়ে হারাবে জীবন!! কিন্তু তা হলো না এখনো…! আহা!! কিছু কিছু মানুষেরা অধিকার ভুলে যায় ঠিক কিন্তুু বুকের মাঝে কর্তব্যের দারুণ জ্বালায় পুঁড়ে পুঁড়ে খাক…
-
আমি শুধু অশ্রুভেজা চোখে / সাইফ আলি
(সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে) আমি শুধু অশ্রুভেজা চোখে দেখতেই থাকি- বারুদের গন্ধে ভরে যায় পাঁজর কুঠুরি; তারপর, বেয়োনেটের নির্মম খোঁচায় ঝাঁঝরা হয়ে গেলে কি চমৎকার নদীতে ভাসিয়ে দাও শতছিন্ন শরীর আমার, ষোলো কোটি মানুষের এই বাংলার। আমি শুধু মুগ্ধ হয়ে দেখি বন্ধুত্বের করুণ নিশানাগুলো যেগুলো তোমার আঁকা, তোমাদের বন্দুকের নলে যে আগুন জ্বলে সে আমার অবিরাম…
-
তারা আর ঘুমাতেই যায় না কখনো!! / সাইফ আলি
ধুয়ে ফেলো, এ রক্ত যদি লেগে থাকে ঘুমাতে দেবে না। এ রক্ত যতটুকু ভেজাবে জমিন কামারের হাপড়ের মতো ফুশে ফুশে উঠবেই জানি, এ রক্ত কোনোদিন ঘুমাতে দেয়নি- মানুষতো বিছানায়ও মরে সেই মরা ঘুম থেকে জাগে না কখনো, আর যারা রাজপথে গরম রক্ত ঢেলে মরে তারা আর ঘুমাতেই যায় না কখনো!!
-
লাশেরাও কথা কয় / সাইফ আলি
লাশেরাও কথা কয় লাশেরাও বিদ্রোহী হয়ে ওঠে সময়ে-সময় তোমরাই বুঝতে পারো না। কাশ্মীরী লাশ দ্যাখো দগদগে ক্ষতে তার জ্বলে আছে যেই দাবানল, একদিন সেও ঠিক বিদ্রোহী হবে; তারছেঁড়া জালিমের ঘাঁড় ছেঁড়া সময়ের দাবি, সে সময় বহুদূরে নয়। বিশ্বাসী লাশেদের লাশ বলে ভুল করে বসো; তোমাদের চামড়ার চোখ, কোনোদিন সূর্য দেখে না, দেখে শুধু সূর্যের আলো।…
-
আমাদের কথাগুলো আমাদের নয় / সাইফ আলি
আমাদের কথা ছিলো ভালোবাসবার আমাদের কথা ছিলো সহজ-সরল আমাদের কথা ছিলো বাংলার কথা মাটিমন নদীপথ জীবনের কথা আমাদের কথা ছিলো দুধে আর ভাতে, অথচ এখন…. আমাদের কথাগুলো আমাদের নয়, ভীনদেশী কাঙালের মতো… আমাদের নদীগুলো আমাদের নয় অন্য কারোর কথা বলে অবিরত!!
-
ডুবে যাই শুধু / সাইফ আলি
ডুবে যাই শুধু হায়, আমি কেনো এ পানিতে ভিজতে পারি না। সাঁতরাই শুধু, তবু কেনো এই ঢেউ ভাসায় না মোরে!! আমি কি তলিয়ে গেছি অথৈ সাগরে, অচেতন ঘোরে? আমি কেনো এ ব্যথায় কাঁদতে পারি না…?? পানি নাই চোখে! অথচ সেদিন শুধু বাধভাঙা অশ্রুর ঢেউয়ে কিরকম ভাসলাম সামান্য শোকে…। খুব বেশি সহনীয় হয়ে গেছে চোখ এখন…
-
যে আগুন জ্বালাও তুমি / সাইফ আলি
যে আগুন জ্বালাও তুমি সে আগুন তোমার ঘরেও লাগবে লো সে মরণ বাঁশি ঠিকই তোমার কানেও বাজবে যাতে মরণ খেলায় সুর তোলো… যে পাপের আগুন জ্বেলে গরম তেলে ভাজলে সুখ সে পাপে পুড়বে তোমার মিথ্যে মায়ার সব শালুক। যে অহংকারের তাপে বাক্যালাপে দারুণ তুমি অহংকারি সে তোমার প্রথম পতন, বলতে পারি… যে টাকার গন্ধে তুমি…
-
কাশ্মীর জেগে আছে তবুও / সাইফ আলি
কাশ্মীর কাশ্মীর কাশ্মীর ভিজে আছে রক্তে কাশ্মীর জেগে আছে তবুও কাশ্মীর কাশ্মীর কাশ্মীর জালীমের লাল চোখ মানবে না কোনোদিন মুজাহিদ… কাশ্মীর ভয় নেই এ রাতের সমাপ্তি ঘটবেই বুলেটের পাশাপাশি বিজয়ের সূর্যটা ওঠবেই পাজরের ক্ষত থেকে যে নদীর শুরু হয় তামাম ভাসায়ে নেয় সে নদী, যে চোখ যায় না নিভে অত্যাচারের ভয়ে সে চোখ নামাতে পারে…
-
সেই চোখে ওরা তবু মানুষ দেখে না / সাইফ আলি
ওরা যারা মানুষের রক্ত নিয়ে করে ছুড়াছুড়ি মানুষের তাজা খুন হাতে মুখে মাখে ওদেরও দু’হাত আছে মানুষের মতো সেই হাতে ওরা খেলে কসাইয়ের খেলা; ওদেরও দু’চোখ আছে মানুষের চোখ সেই চোখে ওরা তবু মানুষ দেখে না।
-
আমার এখন প্রেম হয়েছে লাশের সঙ্গে / সাইফ আলি
আমার এখন প্রেম হয়েছে লাশের সঙ্গে প্রেম হয়েছে ভাগ্য এবং তাশের সঙ্গে তোমরা যারা লাশ দেখনা ভিন্নমতের কাল তাদেরও ঘটবে মিলন বাঁশের সঙ্গে মতবাদের জাল ধরেছে রুই কাতলা আমরা পুটি কিংবা ঝায়া চিন্তা কিসের সবাই মরে, মরছে তাতে কি আসে যায় বিষ খেয়েছি, আমার কি দোষ; দোষ তো বিষের আমার এখন প্রেম হয়েছে লাশের সঙ্গে…
-
হঠাৎ করে আটকে গেলো পা দুটো / সাইফ আলি
হঠাৎ করে আটকে গেলো পা দুটো- রক্তে ধোয়া ঘুমিয়ে ছিলো স্বাধীনতার ছা দুটো!! ক্যামনে আমি ডিঙায় তাদের, ক্যামনে বলি থাক পড়ে; ক্যামনে বলি ও কিছু না, এবার ঈদের চাঁদ উঠো…
-
তবু এই মানুষেরা / সাইফ আলি
মৃত্যু কি আমাদের কাউকেই ফেলে রেখে যাবে? কণ্ঠ কি চিরদিন বাজবে তুমুল বল মন… তবু এই মানুষেরা মিছেমিছি মৃত্যুর করে আয়োজন। তবু এই মানুষেরা উগ্রতা বুকে ধরে কাটায় জীবন…