-
পুনর্বাসন / আহসান হাবীব
তোমাকে যে মুক্তি দেব ভুলে যাবে তুমি আমাকে, যেহেতু নেই পৃথিবীর এতবড় অরণ্যেও এতটুকু নীড়; একটু আশ্রয় নেই শুকনো কিছু ডালপালা দু’চারটি পাতার আড়াল কিছু নেই- মাঝে মাঝে দু’চারটি বুনো ফল ঝরবে না ভুলেও এখানে; অতএব ভুলে যাব তোমাকে আমাকে ভুলবে তুমি; সে কথা ভাবতে গেলে মনে পড়ে একটি কাহিনী। তখনো অনেক রাত অন্ধকারে কাঁপছে…