• পুরোনো বাড়ি / সায়ীদ আবুবকর

    পুরোনো এই বাড়ি, বুনো লতায় ঘেরা, দাঁড়িয়ে নির্জনে; পড়ছে খসে ছাদ, পলেস্তারা আর নকশা করা ইট; কে ছিলো এই বাড়ি-জানে না কেউ আজ, কারো তা নেই মনে; সেখানে বাস করে এখন ভূতপ্রেত, সর্প আর কীট। সিংহমূর্তিটা দাঁড়িয়ে তিন পায়ে সদর দরোজায়, গিয়েছে ভেঙে মুখ, রেখেছে ধরে তবু প্রাচীন প্রাচূর্য; এখানে একদিন উঠতো রাতে চাঁদ জমাট…