-
পুষ্প ছুঁই হাতে / সায়ীদ আবুবকর
ইচ্ছে করে শুধু পুষ্প ছুঁই হাতে, মধুতে যেন হাত না-ভেজে কোনোদিন; কেবল পান করি সুবাস তৃষ্ণাতে, শরাবে যেন গলা না-ভেজে কোনোদিন ইচ্ছে করে শুধু তোমাকে ছুঁই মনে, শরীর দিয়ে যেন না-ছুঁই একদিনও; তোমাকে তুলে রাখি বুকের এক কোণে, তেজস্ক্রিয় রোদে না-আনি একদিনও ৩.১০.২০১৫ সিরাজগঞ্জ