-
প্রণয়ের প্রথম পাপ / সায়ীদ আবুবকর
যে যা-ই বলুক, তুমি কেন বললে না ভালোবাসা পাপ নয়? তুমি কেন প্রণয়ের এজলাসে দু’দন্ড দাঁড়িয়ে বললে না একটিবারও: যে ভালোবাসে সে খুনী হয়, অগ্নি হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয় পারো তাকে হত্যা করে ফ্যালো, নির্বাসনে দাও, কিন্তু কেউ পাপিষ্ঠ বোলো না তাকে। হাবিল কি আমার চেয়েও বেশি পারতো তোমাকে ভলোবাসা দিতে, আকলিমা? হাবিল কি…
-

আমার সমস্ত রাত
আমার সমস্ত রাত কেটে যাক ঘুমহীন লাইটপোস্টের মতো আমার সমস্ত রাত জায়নামাজের সুখ স্যাঁতসেঁতে বুকে নদীর ঢেউয়ের মতো আমার দু’ঠোঁটে খেলে যাক তোমার জিকির ছলাৎ ছলাৎ করে আমার দু’চোখে বয়ে যাক উথাল পাথাল আরব সাগর আমার সমস্ত রাত কেটে যাক ঘুমহীন লাইটপোস্টের মতো আমার সমস্ত রাত জায়নামাজের সুখ স্যাঁতসেঁতে বুকে আমার অস্তিত্ব হতে শুকনো পাতার…
-

না-প্রেমীকের গান
কি করে আমাকে হতে বলো, মেয়ে, প্রেমান্ধ কায়েস? আমি তো দেখেছি সকালের রোদ বিকেলে এসেই রং উঠে যাওয়া শার্ট হয়ে যায় ভোর না হতেই গনগনে চাঁদ পোড়া ব্যাটারির টর্চ হয়ে যায় দেখেছি তো নীল নেশার চুরুট পুড়তে পুড়তে হয়ে যায় কত দ্রুত নিঃশেষ কি করে, হে মেয়ে, যৌবনের ভাতে মেখে নেবো বলো অতিষ্ঠ তোমার যৌবনের…
-

লিফলেট
তবু তারা এঁটে দেয় হৃদয়ের খিল, নিথর, লাশের মতো পড়ে থাকে স্বপ্নহীন, অদৃষ্টের খাটে। সূর্যের এই তো নিয়ম, নেপথ্যে সারারাত ক্লান্তিহীন একা একা আরণ্যক অন্ধকার কাটে; তবু তারা ভুলে যায় প্রভাতের কথা, ভুলে যায় আদিগন্ত আলোর মিছিল। জাগো জাগো বলে আমি বাতাসে বাতাসে আপ্রাণ ছড়াই যেন ঘুগরার ডাক; এক ঘর জেগে ওঠে, কোটি ঘর পড়ে…