-
প্রার্থনার ভাষা / আল মাহমুদ
একটু জানান দাও হে প্রভূ, তুমি হাল ধরে আছো আমার মত এক টলটলায়মান দিগভ্রান্ত নৌকোর। জানান দাও তুমি আছ এক ছেঁড়াখোড়া আর সাত তালিমারা পালের ফুলে ওঠা অদৃশ্য বাতাস হয়ে। আমি পাড়ি দিয়ে এসেছি পর্বতপ্রমাণ তরঙ্গের উল্টো দিক থেকে সময়ের উল্টো দিক থেকে আমার যাত্রা। আমি পেওছুব তোমার নির্ধারিত কিনারে। তোমার নির্বাচিত উপত্যকায়। আমার আয়োজন…