-
তুফান / ফররুখ আহমদ
দুর্বার তরঙ্গ এক ব’য়ে গেল তীর-তীব্র বেগে, বলে গেল: আমি আছি যে মুহুর্তে আমি গতিমান; যখনি হারাই গতি সে মুহুর্তে আমি আর নাই। – ইকবাল সে তুফান থেমে গেছে, সাইমুমের সে দুর্ধষ পাখা- সাহারার সূর্য-ঝড় লুপ্ত হিম-শর্বরী-অতলে, অন্ধ, মূক আঁধারের অজগর হিংস্র ফণা তলে দূরচারী বেদুইন-খর রশ্মি আজ মেঘে ঢাকা, আজ মরু-বালুকাতে লুপ্ত তার বিজয়ী…
-
লাশ / ফররুখ আহমদ
(তেরশো পঞ্চাশে) যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোড়, কালো পিচ-ঢালা রঙে লাগে নাই ধূলির আঁচড়, সেখানে পথের পাশে মুখ গুঁজে প’ড়ে আছে জমিনের ‘পর; সন্ধ্যার জনতা জানি কোনদিন রাখে না সে মৃতের খবর। জানি মানুষের লাশ মুখ গুঁজে প’ড়ে আছে ধরণীর ‘পর, ক্ষুধিত অসাড় তনু বত্রিশ নাড়ীর তাপে প’ড়ে আছে নিঁসাড় নিথর, পাশ দিয়ে চ’লে…
-

শাহরিয়ার / ফররুখ আহমদ
শাহেরজাদীর ঝরোকায় এসে সাইমুম স্নায়ু শ্রান্ত শিথিল, খোঁজে ওয়েসিস মরু-সাহারার চিড় খাওয়া দিল শূন্য নিখিল। এ মৃত ঊষর বালুতে আবার জাগবে আনার দানা; কালো কামনায় লাগাম ধরবে টানি? উচ্ছৃঙ্খল রাতের ভুলের আজ বুঝি শেষ নাই, ভুলের মাটিতে ফুটবে না ফুল জানি। হাজার নাজুক কুমারীর মুখ ভাসায়ে লোহুর স্রোতে ছুটেছিল সিয়া জিন্দিগী নিয়ে যে পশু মৃত্যুপারে,…
-
দরিয়ার শেষ রাত্রি / ফররুখ আহমদ
রাত্রে ঝড় উঠিয়াছিল; সুবেসাদিকের ম্লান রোশনিতে সমুদ্রের বুক এখন শান্ত। কয়েকজন বিমর্ষ মাল্লা সিন্দবাদকে ঘিরিয়া জাহাজের পাটাতনে আসিয়া দাঁড়াইল। ১ম মাল্লা কাল রাত জেগে আওয়াজ পেয়েছ, কোনো? জিঞ্জির আর দাঁড় উঠেছিল দুলে! ২য় মাল্লা বুঝি সী-মোরগ সাথীহারা তার দরিয়ার শেষ রাতে ঝড় বুকে পুরে বসেছিল মাস্তুলে! ৩য় মাল্লা যেন সুলেমান নবীর শিকলে বন্দী বিশাল জিন…
-
বা’র দরিয়ার / ফররুখ আহমদ
সমুদ্র থেকে সমুদ্রে ঘোরে দরিয়ায় সাদা তাজী! খুরের হলকা,- ধারালো দাঁড়ের আঘাতে ফুলকি জ্বলে সমুদ্র থেকে সমুদ্রে ঘোরে দরিয়ায় সাদা তাজী…. কেশর ফোলানো পালে লাগে হাওয়া, মাস্তুলে দোলে চাঁদ, তারার আগুনে পথ বেছে নেয় স্বপ্নেরা সারারাত, তাজী ছুটে চলে দুরন্ত গতি দুর্বার উচ্ছল; সারারাত ভরি তোলপাড় করি দরিয়ার নোনাজল। আদমসুরাত মুছে যায়, জ্বলে দিগন্তে শুকতারা,…
-

সিন্দবাদ / ফররুখ আহমদ
কেটেছে রঙিন মখমল দিন, নতুন সফর আজ, শুনছি আবার নোনা দরিয়ার ডাক, ভাসে জোরওয়ার মউজের শিরে সফেদ চাঁদির তাজ, পাহাড়-বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক; নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দবাদ! আহা, সে নিকষ আকীক বিছানো কতদিন পরে ফিরে ডেকেছে আমাকে নীল আকাশের তীরে, ডেকেছে আমাকে জিন্দিগী আর মওতের মাঝখানে এবার সফর টানবে…