• তোমার দয়া আছে খোদা / ফররুখ আহমদ

    তোমার দয়া আছে খোদা জানি সকল দিকেতোমার দয়া দাও ছড়িয়ে মাগরিবে মাশরিকে।। স্রষ্টা তুমি সৃষ্টি করোমহান- কৃপা দৃষ্টি করোদাও সাজিয়ে আলোর ফুলেআকাশ পৃথিবীকে।। মহিমা আর শক্তি তোমার কেউ জানে না কততোমার দয়ার প্রকাশ দেখি আমরা অবিরত। প্রভু তুমি লালন করোস্নেহের নীড়ে পালন করোফুল, পাখি আর পতঙ্গ, কীটসকল প্রাণীকে।। সুর: আবদুল লতিফ


  • তোমার দয়ায় জাহান সারা / ফররুখ আহমদ

    তোমার দয়ায় জাহান সারাআলোক পেল চাঁদ সিতারাজাগলো নদী, ঝর্ণাধারা,ইয়া রাহমানো, ইয়া রাহীমো।। জীবন জাগে তোমার দয়ায়জীবন বাঁচে তোমার মায়ায়সবুজ ঘাসে, লতায় পাতায়ফুল হেসে চায় পলকহারাইয়া রাহমানো, ইয়া রাহীমো।। ফুলে মধু ভরাও তুমিবিপদ থেকে তরাও তুমিসকল বাধা সরাও তুমি,মিটাও আঁধার পাষাণ কারাইয়া রাহমানো, ইয়া রাহীমো।। তোমার দয়া আকাশ নীলেতোমার দয়া এই নিখিলেবুদ্ধি বিবেক তুমি দিলেরাসূল দিলে…


  • পাঞ্জেরী / ফররুখ আহমদ

    রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে? তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে: অসীম কুয়াশা জাগে শুন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী? দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা প’ড়েছি এসে? একী ঘন-সিয়া জিন্দিগানীর বা’ব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব, অস্ফুট হ’য়ে…