-
ফানার প্রতীক্ষা / মুসা আল হাফিজ
মধ্যনিশিতে সত্ত্বার হিরক ফাটিয়ে উছলে উঠা হে রশ্মিধারা!তোমার ঝংকারে বিবরের তল থেকে লাফিয়ে উঠছে রাত্রির নাশনিদ্রাকে ভস্ম করে দিচ্ছে গোলাপের দাউ দাউ পাঁপড়িদলনেশাগ্রস্ত সময়ের ট্রাক উল্টে গেছে বৃক্ষের উচ্ছ্বাসেজ্যোৎস্নার চেকপোস্টে বন্দী হয়ে গেছে নক্ষত্রের গুপ্তচর হৃদয়ের কুচকাওয়াজে থরথর কম্পমান এই রাতেঅলৌকিক বজ্রপাতে ভেঙে গেলো আত্মনাশা বিলাসের পাথুরে পাঁচিলঅন্ধকারে ছলকে উঠলো সুতুমুল উজ্জীবনযেনো সুমধুর কোনো বিস্ফোরণে…