• ফিরে যাই শৈশব ও কৈশোরে / সায়ীদ আবুবকর

    আমার শৈশব বেলের আঁঠার মতো আমার সর্বাঙ্গে লেগে আছে।সর্ষের তেলের মতো আমার কৈশোর সারা গায়ে মেখে নিয়েআমি যেন তৈরি হয়ে আছি ঝাঁপ দেওয়ার জন্যে দিঘির শীতল জলে। দেশলাইয়ের বাক্সে ডাঁশমাছি ভরে গান শোনার রোদেলা দিনগুলো,কাঠের গুলতি দিয়ে মাঠে মাঠে পাখি মারার বিফল সংগ্রামআর গাছের খোঁড়লে দোয়েল ও মাছরাঙার ডিম খোঁজার সুস্মৃতিহৃদয়ের মধ্যে এসে খালি আটকে…