-
বললে তুমি- না / সাইফ আলি
সত্যি কথা বলতে যেয়ে যেই করেছি হা, তর্জনিটা ওষ্ঠে রেখে বললে তুমি- না। চোখ পাকিয়ে বললে- জীবন পুতুল খেলা নয়, সত্য বলে মহৎ সাজার করছো অভিনয়? ব্যখ্যা শুনে অবাক হলুম, নই নাটকের লোক, সত্য বলে মহৎ সাজার একটুও নেই ঝোক। এটুক মানি সত্য বলায় আসবে প্রতিরোধ, তাই বলে কি মিথ্যে হবে সাচ্চা জীবনবোধ!?
-
সত্য কথা / সাইফ আলি
বলতে গেলাম সত্য কথা হাসলে তুমি হি হি আমি কি তই ঘোড়ার মতো করতেছিলাম চি হি…!! কিন্তু যদি মিথ্যা বলে চাঁদ এনে দিই হাতে, আনন্দে হও আটখানা আর স্বপ্নে ভাসো রাতে। আমার কি আর রাজ্য আছে, আমি কি আর রাজা? পেটের দায়ে বেঁচবো নাকি ভাবছি তিলের খাজা। প্রেমের আলাপ জমবে ভালো যার সাথে তার কাছে…