-
রাত্রি শেষে / সাইফ আলি
রাত্রি শেষে শিউলি বোটায় ফোটায় ফোটায় জমতে থাকা বিন্দু জলে কি টলমলে আবেগ ছিলো ভরা! ফুল ছিলো সব ঝরা… জন্মাবধি ঝুলতে থাকা পাতায় আঁকা স্বাধীনতার সব কবিতার চিত্রকল্প গুলো হাওয়াতে যেই ভাসাও তুমি বৃক্ষ তোমার অবুঝ পাতা এলিয়ে পড়ে, জমতে থাকে মৃত্যু কোমল ধুলো! ঝরা ফুলের এবং পাতার ভিন্ন কিছু গল্প থাকে; গল্পগুলো ছড়িয়ে থাকে…
-
রাত / সাইফ আলি
কষ্টেরা এসে বলে যায় কানে কানে এই রাত এই জোছনা সে কথা জানে যে কথা জানে না সকালের সোনা রোদ- সুখ হেসে বলে কেন মিছেমিছি রাত্রিকে শুধু টানো সেখানে আমার ঢের অধিকার সে কথা তুমি তো জানো! রাত বলে তোরা জোড়া দুই ভাই ঝগড়া করিস খালি আমি কি কাউকে ভুখা রেখে কারো সোনার চামচে পালি?…
-
তবুও নিছক সখে / সাইফ আলি
তোমারও চোখের দিকে তাকিয়ে বলবে এ রাত কি ভারে আলোর জোনাক নিভে যায় অন্ধকারে- বলবে, সকল তারা দেয়না এক ইশারা; তাতে কিছু ভিন্ন রকম জ্যামিতিক গল্প থাকে। কবিতার চাষ করে যে সে বোঝে রূপক তোমায় তবুও নিছক সখে হেরে যায় তোমার কাছে- বুঝে নাও এক জীবনের সাবলিল সকল ভাষা, বুঝে নাও প্রেম ও সুখে সৌখিন…
-
এবং কবিতা / সাইফ আলি
যারা জমে থাকে তারা গলে যায় যেমন বরফ- যেমন দৃষ্টি এবং কবিতা… যারা জমে ছিলো বছরের পর বছর এই কথা ভেবে, গলনাঙ্কের আগেই লেখা হবে সমস্ত অনু-পরমানু; অনুভুতির চৌবাচ্চা উপচে পড়ার আগেই ভরে যাবে ডায়েরির সবগুলো পাতা! তাই কি হয়!? দৃষ্টির শীতলতা জমিয়েছে যাকে তাকে তার উষ্ণতা ছোঁবে না কখনো!? শীতল কাব্য যার আবেগের হৃদযন্ত্র…
-
সুখ এবং দুঃখ / সাইফ আলি
সুখ তুমি কার দুঃখ তোমার পরিচয় কি; মনের আকাশে মেঘ ও মেঘের পরিণয় কী? বৃষ্টি কি তার ফল? দুঃখ যদি সমুদ্র হয় সুখ কি ফেনিল জল?
-
নাটাই-বালক-ঘুড়ি / সাইফ আলি
নিজকে তুমি ভাবছো নাটাই ঘুড়ির কপাল তোমার হাতে কিন্তু বালক করছে খেলা তোমার সাথে বুঝলে না; পরেরটা তো ঠিক বুঝেছো নিজের বেলা বুঝলে না। নিজকে তুমি ভাবছো রাজা সিংহাসনে অন্য কেউ; দু’চোখ বুজে দাঁড়িয়ে ছিলে- দাঁড়ায় তোমার জন্য কেউ?
-
লোভ / সাইফ আলি
একটা দীর্ঘজীবনের লোভ আমাকে ক্রমেই অসুস্থ কোরে ফেলছে আমাকে আসুস্থ কোরে ফেলছে একটা রঙিন চশমা- আমি দেখছি একটা ডুপ্লেক্স বাড়ি, একটা গাড়ি, মনের মতো বউ আর… আর একটা নতজানু পৃথিবী আমার চারপাশে! আমি দেখছি সবার চোখে আমার প্রতি ভয়মিশ্রিত ভালোবাসা!! কিন্তু আমি চাইনা কেউ আমার কাছে দাবী নিয়ে আসুক সন্তান যেভাবে আসে বাবার কাছে!!! একটা…
-
একান্ত বাক্যেরা-১৪ / সাইফ আলি
আমার কবিতা তুমি আনমনে ছিঁড়ে ফেলো ততবার যতবার লেখি আমি যতবার আমার ভাবনাগুলো তুলির আঁচরে সাজে যতবার ততবার মুছে ফেলো ততবার…!!!
-
-
যাত্রি আমি এমন / সাইফ আলি
তোমার চোখের অন্তরালে জাহাজডুবির ভয় সেই জাহাজের যাত্রি আমি, আমার পরিচয় জানতে তোমার আগ্রহ নেই মোটে; কারণ কি এই আমার মতো যাত্রি রোজই ওঠে? উঠতে পারে কিন্তু জেনো যাত্রি আমি এমন জাহাজটাকে ভীষণ ভালোবেসে ডুবতে রাজি পাগল প্রেমিক সহজভাবে হেসে।
-
বুঝতে বুঝতে শেষ হয়ে যায় নাটক / সাইফ আলি
বুঝতে বুঝতে শেষ হয়ে যায় নাটক, কার চোখে কে আটক। কার কাজলের মায়ায় কে যে মরে, কোন গুটি কোন ঘরে! ভাবতে ভাবতে ভাবনা হারায় খেই, সামনে এসে একটু দাঁড়ালেই; সবটা থাকে কিন্তু কিছুই নেই!
-
কিছুটা তো চোখ লালচে বটেই / সাইফ আলি
কিছুটা তো চোখ লালচে বটেই ঘুম না হলে তা কার দোষ; মাটির চোখে কি ধুলো জমেছিলো বল সেই ধুলো তুই নোস? তোর বাঁকা হাসি ঈদ এনে দিলে ঈদ কেনো ছিলো শোকাতুর; বুকের ঈদগা এতো সহজেই ভেঙে গেলো, এতো ভংগুর!! কিছুটা তো চোখ লালচে বটেই, তোর চোখ ঘুমে টলটল! আমার আকাশ মেঘলা হলেও তোরটা তো বেশ…
-
-
একান্ত বাক্যেরা-১২ / সাইফ আলি
যখন সবাই চাঁদের আলোয় ভিজছিল আমিই কেবল শুকনো পাতার মর্মরে, চাঁদ হঠাৎই সবার কথা বাদ দিয়ে অরণ্যে চায় ঘুরতে আমার হাত ধরে।
-
সত্তা তোমায় বলছি শোনো / সাইফ আলি
তোমার আমার অল্পকথা গল্পকথা নয়তো খানিক কল্পকথা তাতেই বা কি কথা তো ঠিক এদিক সেদিক লাভ কি ভেবে; যে যাই বলুক কষ্ট ছাড়া আর কি দেবে? লোকের কথায় কি আসে যায় কখন কোথায় ফুল ফুটেছে, চতুর্দিকে কেবল শুধু নিন্দাবাদের সোর উঠেছে। সত্তা তোমায় বলছি শোনো ঘর গুছোনো সহজ বটে কিন্তু তাতে পরের হাতে উল্টোসিধা গল্প…
-
হুদহুদ পাখির কৈফিয়ত / আল মাহমুদ
ও রাজা সোলেমান, কেন আমার একটু এদিক ওদিক উড়ে বেড়ানোতে আপনি এমন তিতিবিরক্ত? আল্লাহ আপনাকে মানুষের, জিন ও হাওয়ানদের রাজা বানিয়েছেন। ও বাতাসকে হুকুম করার মালিক, সহস্র প্রাণের উপর দয়া দেখানোর জন্যই তো নবী-রসুলগণ আসেন পৃথিবীকে নরম করতে। আপনি পিঁপড়ে থেকে শুরু করে আমার মত হুদহুদ পাখিরও ভাষা বোঝেন। বোঝেন প্রতিটি অশ্রুসিক্ত নয়নের অনুনয়। আর…
-
তুমি প্রকৃতির প্রতিদ্বন্দ্বী / ফজলুল হক তুহিন
যে কেউ তোমাকে দেখে বলবে- তুমি প্রকৃতির মতো সুন্দর। কিন্তু আমি আবিষ্কার করেছি: তুমি এক রহস্যমানবী- অধরা-অশেষ-অপাপবিদ্ধ- এক পলকে সবাইকে মুগ্ধ করার মতো। তবে আমি সবার হতে দিতে চাই না- তুমি শুধু আমার পৃথিবী হয়েই থাকবে। চারপাশে যে সবুজতা সজীবতায় জেগে উঠেছে, কাউকে পরওয়া করছে না; ওরা আসলে তোমার মুখের লাবণ্যের খোঁজ-খবরই রাখে না। ঐ…
-
হে সুন্দর / সায়ীদ আবুবকর
কুসুম সুন্দর, জোছনা সুন্দর; তুমি যে সুন্দর তার অধিক। গোলাপ সুগন্ধী, বকুল সুগন্ধী; তুমি যে সুগন্ধী তার অধিক। থমকে যায় চোখ নদীর রূপ দেখে; তোমাকে দেখে যায় থমকে মন। কী আছে ধরাধামে তোমার চেয়ে বলো এমন সুন্দর, খাঁটি এমন! ১০.১০.২০১৫ সিরাজগঞ্জ
-
অন্যদিন / আহসান হাবীব
নির্জন নদীর তীরে অপরাহ্নে ঘাসফুলে সোনার ফসলে চোখ রেখে, যে হৃদয় তোমাকে দেবার কথা ছিল- সে আজ হাটের পণ্য। হাটে হাটে নগরে বন্দরে সে হৃদয় বিজ্ঞাপিত আজ। শ্রমশক্তি আর তার ধৈর্যের পরীক্ষা চলে হাতে হাতে; হাত থেকে হাতে তার আসা যাওয়া নির্বিকার। সে হৃদয় আজ মদালস সভ্যতার দ্বারে দ্বারে বিশুদ্ধ গণিকা! কি দেব তোমাকে বলো?…
-
হাত দিয়ে ঐ চোখ ঢেকো না / সাইফ আলি
হাত দিয়ে ঐ চোখ ঢেকো না জোছনা এসে দাঁড়ায় যাবে, হিসেব নিকেষ শেষ হবে না অন্ধকারে হারায় যাবে। অন্ধ হওয়ার ভান করো না স্বপ্ন দেখার মিটবে খায়েস, জীবন কি আর দুধের বাটি কিংবা দুধেল মিষ্টি পায়েস? অভিজ্ঞতার তিক্ততা তো আমলকি ফল খানিক বাদে, মিষ্টি অনেক স্মৃতির পাতা আপনি যেচে জড়ায় ফাঁদে। হতাশ হওয়ার কারখানাতে সকাল…