-
বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো / সাইফ আলি
বাগানে নতুন একটা ফুল ফুটেছে জানো?সে ফুলের গন্ধে সবাই নাক ধরেছে, যাচ্ছে না দাঁড়ানো!গলিতে নতুন একটা লাশ পড়েছে, লাশেকি দারুণ সুবাস! সবাই ভীড় করেছে লাশের আশেপাশে!!সেদিকে ছুটছে সবাই যাচ্ছে না থামানো… করেছে শমন জারি কতক ফাঁড়ি-সবাই যাবে ফুলে!অথচ যাচ্ছে সবাই গলির দিকেইনানান শ্লোগান তুলে!!শ্লোগানে হাঁকছে গলা মেঘের মতোনেংটা পোলাপানও! বাগানে দারুণ সে ফুল প্রেম পেলো…