• সবকিছু বদলায় / সাইফ আলি

    সবকিছু বদলায়, তুমি আমি বদলাবো কিসে?কোন সুরে, দাহে, কোন বিষে?এভাবেই একদিন সব ছেড়ে, একদম সবইএকসাথে যাবো এই দলিত মাটির সাথে মিশে। রঙ রূপ বদলায়, বদলায় শব্দের সুখবদলাতে বদলাতে কাদা কাদা হয়ে যায় পাথরের মুখতুমি আমি বদলাই মুখোমুখি পাতাদের মতোএকসাথে, একসুরে; না হলে কি ভিন্ন কিছু হতো? ২৭/০৭/২২


  • পুঁজিবাদী / সাইফ আলি

    যুতসই দাম পেলেবেচে দেবো সব,ঘটিবাটি, মেধা সত্ত্বএমনকি রব। যুতসই দাম পেলেতোমাকেও বেচে দেবো প্রিয়,যদি পারো বেশি দামেআমাকেই তুমি কিনে নিও। ২৬.০৪.২২


  • আমি সেই পাখি নই / সাইফ আলি

    আমি সেই পাখি নই যার কোনো ঘর নেই,ঠোঁট নেই, নখ নেই, স্বর নেই। আমি সেই পাখি নই যার পিছুটান নেইচোখ নেই, কান নেই। আমি সেই পাখি নই যারপ্রাণ নেই, মন নেই কোনো;চোখ উল্টোনো। ১৬.০৪.২২


  • ফাগুন রাতের গল্প / সাইফ আলি

    শোনো এক ঝলসে যাওয়া ফাগুন রাতের গল্প বলি-সে রাতের মুঠোয় ভরা জোনাক ছিলো, জোছনা ছিলোহঠাৎ এক শান্তিবাদী বিষ্ফোরণের সূত্র ধরেপ্রেমিকার ছিন্ন দেহের সাক্ষ্যি হলো প্রেমিক পুরুষ। ইতিহাস লেখলো যারা তাদের ঘরেও কণ্যা ছিলো,বোমারু বিমানগুলোর মডেল ছিলো শিশুর হাতে;ফাগুনের এ রূপ দেখে সাম্যবাদী কতক কবিকলমের বল ঘুরিয়ে, নাম কুড়ালো; জমলো আসর। লেখলো- প্রিয়ার চোখের কাজল ধোয়া…


  • আমি বুঝি তুমিও তা চাও / সাইফ আলি

    আমি রোজ কথা কইস্বপ্নের কথা,তুমি শুনে হাসো;হয়তো পাগল ভাবো তবু ভালোবাসো।আমি বুঝি তুমিও তা চাওমুখ ফুটে বলো না কেবলহয়তো বা ভয় পাওপরাজিত হতে।পরাজিত মানেই তো নিচু হয়ে বাঁচা!মানুষের দৃষ্টি এড়িয়েএকা একা লজ্জায় হেট হয়ে থাকা।তার চেয়ে ঢের ভালো দর্শক হয়েকরতালি দেওয়া, অথবা দুঃখ পেয়েচুপি চুপি সরে পড়া, চিনবে না কেউ;বলবে না ডেকে কটু কথা। আমি…


  • আশাবাদী হও প্রিয়া / সাইফ আলি

    অদৃশ্য খাঁচা এক নিত্য আজ পাখিদের ঘরবিষন্ন বিকেলের বুকে পিঠে ঘাতকের শর!সন্ধ্যার কোলজুড়ে ফুটফুটে রাত আসে নেমেদীর্ঘতম এই রাত শেষ হলে ডেকো। তারপর-সকালের সোনা রোদে মেলে দেবো আমাদের ডানা। সন্দেহ দূর করো; ঐ মেঘে আকাশ ঢেকো নাআশাবাদী হও প্রিয়া, হতাশায় মৃত্যু ডেকো না। ২১/১০/২০


  • কঠিন দাবাড়ু আমি / সাইফ আলি

    সিধেল চোরের মতো গায়ে মেখে সরিষার তেলদিনে কিবা রাতঘুমে অচেতন নগরির পথচুপিসারে পার হয়ে যাবো। আমাকে প্রশ্ন করে বিব্রত হতে চাও যদিচলে এসো পাশাপাশি হাটিখুব পরিপাটি আর গোছানো কথার জালেতুমি হবে অসহায় মাছের মতোই। কঠিন দাবাড়ু আমি যেনোতেনো চালেআটকে ফেলতে পারো আছো কেউ?যদি থাকো তার হাতে খুশি মনে ধরা দেবো এসোতবু তুমি একবার আদর্শ হয়ে…


  • ভণ্ড রাজার সেপাই / সাইফ আলি

    ভয় দেখাবে? দেখাওতোমার নাকি ভয় দেখানোর সখ,কিন্তু তোমার কোমরটা খুব সরুঅনেকটা ঠিক বানর বানর ঢক। দাঁত কেলিয়ে ভেঙচি কেটে ভয়?তা কি আবার হয় 🙂তার চেয়ে ঐ পান খাওয়া দাঁত কামারশালায় বসেগরম করে ঘষেএকটু যদি ধার করাতে পারোভয় পাবো ঠিক, তা না হলে ছাড়ো। আচ্ছা, এসব বুলেট-গুলির ভয়েগা ঢাকা দেয় কারা?আজরাঈলের সঙ্গে বুঝি সওদা করে তারাদু’দিন হায়াৎ…


  • বললো রাজা হেসে / সাইফ আলি

    বললো রাজা হেসে-‘ভিন্নমতের চিহ্ন যেনো না থাকে এই দেশে-’ঝাপিয়ে পড়ে রাজসেনারা ভিন্নমতের খোঁজেতাই দেখে কেউ ঠোস পরে কেউ সাবধানে ঘাড় গোঁজে,কিন্তু কিছু আগ্নেগীরির বেরিয়ে আসা লাভায়ভয় ঢুকে যায় রাজার বুকে, ভীষণ করম ভাবায়।ভাবনা শেষে চেঁচিয়ে বলে- ‘বন্ধ করো মুখ-’বন্ধ হলেই শান্তি রাজার, বন্ধ হলেই সুখ। 08.10.19


  • চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় / সাইফ আলি

    নারী তুমি কোনোখানে নিরাপদ নওতোমার শরীর বেঁচে রাতের শরাব কেনে পুজিপতি শেয়ালের দলশিল্পীরা চড়া দামে তোমাকে বেঁচেই খায়কবি হয় নন্দিত তোমার শরীর এঁকে নানা উপমায়।নারী তুমি জরায়ুর মালিকানা নিয়েশামুকের মতো কেনো নিজেকে গুটাও?কখনো প্রেমিকা তুমি কখনো বা মা!চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় তুমি বোঝো না? 03.10.19


  • আমরা তাদের দুটো নাম দিই / সাইফ আলি

    একই সে জলের ধারা দুটি ভাগে গড়ালো খানিক আমরা তাদের দুটো নাম দিই বলি দুই নদী উভয় নদীর তীরে জমে ওঠে লোকালয় আর কিছুদূর গিয়ে তারা সমুদ্রে মিশে যায়; যদি এভাবেই সবকিছু মেনে নেয় পুরোনো শরীর কিসে থাকে ভেদাভেদ, কিসের অহঙবোধ আামাদের ঘিরে রাখে সুনিপূণ ঘৃণায় বিবাদে! আমরা ছিলাম এক, মিশে যাবো একই পরিচয়ে। মানব…


  • ভালোবাসা মরে গেলে / সাইফ আলি

    ভালোবাসা মরে গেলে কিছুতেই হবেনা কিছুই ভালোবাসা ছাড়া কোনো মানবতাবাদ টিকবেনা। ভালোবাসা ছাড়া কোনো অবতার আনেনি কিতাব ভালোবাসা ছাড়া কোনো ধর্মের ভিত টিকবেনা।


  • তুমি বলো পাখি থাকবে স্বাধীন / সাইফ আলি

    তুমি বলো পাখি থাকবে স্বাধীন শুধু কথা মতো নাচবে তা ধিন, তুমি বলো তার মুক্ত ডানায় সোনার শিকল আহা চরম মানায়। তুমি বলো তার কণ্ঠ মধুর তবে তাল লয় ভুল ভুল ভুল, এই মাপকাঠি মানলে তবেই সব ঠিক আছে সব নির্ভুল। তুমি বলো পাখি থাকবে স্বাধীন শুধু এই দাগ পেরোতে মানা, সোনার খাঁচাটা ভেঙে বেরোতে…


  • মৃত্যু / সাইফ আলি

    মৃত্যু ঘনিয়ে আসে সন্ধ্যার পাড়াগাঁর মতো ছোট পরিসরে, মৃত্যু ঘনিয়ে আসে চোখের নিমেষে। এমন অনেক নীড় থাকে কোনোদিন ফেরেনা পাখিরা এলোমেলো বাতাসের মোহে খুলে পড়ে কুটোর সেলাই মৃত্যু এমন এক বাতাসের ঢেউ হৃদয় আলগা কোরে খুলে ফেলে সমস্ত ফোঁড় পরিত্যক্ত হয় সখের কাঁথারা…।


  • সিরিয়ার শিশুটা / সাইফ আলি

    সিরিয়ার শিশুটার চোখ নেই, কাঁদে না মুখ নেই, হাসে না বোধ নেই, নির্বোধ! বোঝেনা এ যুদ্ধের সার কি মরছে মানুষ তাতে কার কি!? সিরিয়ার শিশুরা কি নিষ্পাপ!? সভ্যরা কথা বল, মুখ খোল; মুখ পোড়া জানোয়ার মুখ খোল। যুদ্ধের মাঠ কেনো শিশুদের দোলনা পুড়ছে কি? সিরিয়ার মায়েদের কোল না?? সিরিয়ার শিশুটার ভাষা নেই, চোখে চোখ রাখ,…


  • আমরা অপেক্ষায় আছি

    তারপর আমাদের ফেরার কোনো পথই খোলা থাকবে না আমরা আমাদের লোভের সাম্রাজ্যে প্রবেশ করছি আমরা তো জানতামনা এমন নয় আমরা তো বিবেককে নির্দয়ভাবে অস্বীকার করেছি! সূর্য উঠলেই অন্ধরা চোখে দেখবে না বাতাস শব্দকে বহন করলেই শুনবে না বধির- হৃদয়ের প্রতিটি শব্দকে অস্বীকার করে আমরা আজ মস্তিষ্কের দাসত্ব মেনে নিয়েছি! এক টুকরো চকচকে সভ্যতার ডিমে তা…


  • আমরা আমাদের মায়ের আচল ধরে বেড়ে উঠেছি / সাইফ আলি

    দেখুন জনাব কোনো আন্তর্জাতিক মানের বেহায়া আমদের দরকার নেই আমরা আমাদের মায়ের আচল ধরে বেড়ে উঠেছি অন্তর্বাসের আধুনিকতায় আমরা অভ্যস্ত হতে পারবো না, আমরা আমাদের বোনের লম্বা ওড়নায় ঘাম মুছে বেড়ে উঠেছি আমরা ভালোবাসতে শিখেছি আমাদের মতো কোরে যেভাবে পাখির বাচ্চাগুলো ঠোঁট ফাঁক করতেই পেয়ে যায় প্রেম যেভাবে মাটির কোলে বেড়ে ওঠে সবুজ শিশুরা। আমরা…


  • হে চোখ / সাইফ আলি

    হে চোখ, ভালোবেসে অশ্রু ঝরাও আমার বিশ্বাস, তোমার উর্বর স্পর্শ হৃদয়কে আরো বেশি আবাদযোগ্য করে তুলবে- তবে তোমার অশ্রু যাদি দূর্বলতার প্রতিক হয়ে থাকে  তাকে রুখে দাও। মনে রেখো- জালিমের কারাগারের উর্বরতায় বলে দেয় বিপ্লব কতোদূর।


  • শব্দ ছিলো জলের / সাইফ আলি

    শব্দ ছিলো জলের এবং গভীর তলের শব্দ ছিলো মিহি বাতাস চলাচলের। শব্দ ছিলো মেঘের বৃষ্টি ভেজা পাতার এবং কিছু কথা, কলম, খেরো-খাতার। হঠাৎ কিযে বিকট শব্দ; একি বোমার? সভ্যতা নও রানী; লজ্জা ঢাকো তোমার।


  • শিশিরে আঁধার / সাইফ আলি

    শিশিরে ভীষণ আঁধার জমেছে আলোরা মেতেছে ওপাড়ায়, মিছিল শিখেছে আপোষের সুর শ্লোগানে কাঁপেনা ধমনীর জমা খুন! নদীরা সরল, ঝরনা সরল এবং পাহাড় এখন কেমন অবকাশ প্রিয়, এখন কেমন আপোষের কারু বেয়াড়া ষাড়ের বাঁকানো সিঙেও! শিশিরে ভীষণ আঁধার জমেছে কলমে ওঠাও সকালের তরজমা, মিছিলে জাগুক দ্রোহের কবিতা শ্লোগানে কাঁপুক ধমনীর জমা খুন।