• জাফরানি / সাইফ আলি

    শামুক ডোবা আন্দোলনের মুখে শ্যাওলা সবুজ শ্লোগান ছিলো বেঁচে পুঁটির দেহে রোদের ঝিলিক যেই এক পা ভেঙে বকটা সেখানেই- কলমি ফুলে স্বপ্ন ছিলো আঁকা মেরুন রঙা পথ কিছুটা বাঁকা শুকনো মেরুন জাফরানি সেও ছিলো রঙ খুয়েছে সকাল গড়াতেই।


  • প্রিয়তমা চোখ দুটো খোলো / সাইফ আলি

    প্রিয়তমা চোখ দুটো খোলো, ওই চোখ যুদ্ধ দেখুক তা কি আমিও চেয়েছি কোনোদিন! ওই চোখে শোভা পায় কাজলের রেখা, অভিমানের অশ্রু; কান্নার নয়, কষ্টের নয়; ব্যথা বেদনার নয়, কক্ষনো নয়… গোলাপের দলিত এ পাপড়ির নিচে জেগে আছে ভয়ার্ত চোখ, কেবলি বোমায় যেনো ছিন্ন প্রেমিক তাকে ডেকে গেছে, আয়- কেবলি কামান যেনো দেগে গেছে কেউ তার…


  • চাইনি ফেলানী চাইনি / সাইফ আলি

    চাইনি ফেলানী চাইনি রাস্তায় নেমে প্রতিবাদী হতে চাইনি দুঃস্বপ্নের খোরাক জমাতে চাইনি সংসার হবে, সাবলিল সুখে ভাসবো দু’জন- এইসব নিয়ে ভাবনার কোনো ফুসরত খুঁজে পাইনি… ভূগোল পড়েছি বার বার; কিন্তু মাথায় কিচ্ছু ঢোকেনি; ঢুকবে কি করে কাঁটাতার দেখে সাহস করেনি হয়তো- সীমানায় কিছু চোকিদার দেখে পালিয়ে গিয়েছে নয়তো। চাইনি ফেলানী চাইনি, বিবেকের ’পর বর্ণবাদী এ…


  • বিবর্ণ পতাকার খোঁজে / সাইফ আলি

    একটা পতাকা হোক বিবর্ণ, পৃথিবীর বুকে একটাই দেশ হোক মানবজমিন; স্বাধীন মানুষ হোক পরাধীন বিবেকের কাছে… তোমরা তন্ত্রে বড়ো একরোখা পশুর মতোন বিধানসভায় তোলো সাহেবের পেয়ারি বাজেট, চাল-ডাল-তেল-নুন এবং বাতাস সবকিছু সমানে-সমান; অথচ টিনের চালে গান ধরে বর্ষা ক্ষুধার, কাতরায় পথে পথে বিকৃত মানবতা আজো। তোমরা কোকিল বড়ো বসন্ত আগমনী ভাজো… আনবিক চুক্তিতে শান্তির কপোত…