-
নাফের বুকে হয়তো কিছু ফানুস ভাসে… / সাইফ আলি
কি ভাষায় করবো প্রকাশ, পাইনে ভাষা জমাট বাঁধা কণ্ঠে আমার নীল কুয়াশা স্বপ্ন দেখি গ্রহণকালের পর্ব শেষে নতুম প্রেমের করবে আবাদ প্রেমিক চাষা রোহিঙ্গারা প্রেম জানে না বললে তুমি বাস্তুহারার কান্না তোমার ভাল্লাগে না মাটির ঘরে সবাই করে বসত শেষে; তবুও কেনো অহংকারে বাড়াও দেনা? নাটাইছাড়া ঘুড্ডি হয়ে উড়ছে যারা তাদেরও এক নাটাই ছিলো ভুললে…
-
যদু / সাইফ আলি
সে শুধু ভাবে। আর পাঁচজন লোকের সাথে তার পার্থক্যটাই এখানে। তার একটাই কথা- কাজ যখন করবো, ভেবে চিন্তেই করবো; না জেনেশুনে কাজে নামে বোকালোক। ধরা খাওয়াটাও তাদের নিত্য নৈমেত্যিক ব্যপার। যেমন ধরুন ঐ কলিমের কথাই বলি, গেলো বছর পেয়াজে লাভ দেখে মনে করেছিলো এবারও… কিন্তু হলোটা কি? উল্টা। এবার নির্ঘাত লোকশানে পড়বে বেচারা। আরে বার…
-
মেঘ তুমি এসে / সাইফ আলি
মেঘ তুমি এসে নেভাও এ দাবানল পুড়ে গেল সব মায়াবী পাখির ’বাস অঝোর ধারায় নামাও শীতল জল আরেকটিবার নিতে চাই নিঃশ্বাস। এই নগরীতে আগুন লেগেছে খুব আগুন লেগেছে কোটি মানুষের মনে এক সমুদ্র জল দাও দেবো ডুব তুমিই পারবে এ আমার বিশ্বাস। এখানে আজকে হৃদয়ের তল্লাটে ফাগুনের নামে আগুনের বসবাস সুখের জাহাজ ভিড়বে না এই…
-
এখানে আবার স্বপ্নের রেখা টানি / সাইফ আলি
এখানে আবার স্বপ্নের রেখা টানি এইখান থেকে পথ চলা হোক শুরু পেছনে ফেরার ইচ্ছের কোরবানী হয়ে যাক আজ এই নির্জন মাঠে। এখানে আজকে ভীরুর কাব্য নয় নয় ঘুমানোর নিজ্ঝুম কালো রাত চির নিদ্রায় নিদ্রিত হোক ভয় জাগুক সাহস জীবনকাব্য পাঠে। এখানে আজকে তামাটে মাটির বুকে রেখে দিয়ে যাই সাহসী পায়ের ছাপ আমাদের চলা শুরু হোক…
-
এক থোকা ফুল এনে / সাইফ আলি
এক থোকা ফুল এনে বলব না সুখী হও আজকের দিনে বলব না বেঁচে থাকো অনন্তকাল, বাগানের সব ফুল যত ভালবাসা পায় সবটুকু এনে বলব এমন হোক প্রতিটি সকাল। যদি নীল সাগরের তীরে ঝিনুকের খোলসের ভিড়ে পাওয়া যায় একখানি মুক্তার দানা, ছোট হোক তাই এনে দেব হীন বল তাই মেনে নেব মেকি মুক্তার মালা তোমায় দেব…
-
আমার স্বপ্ন / সাইফ আলি
আমার স্বপ্ন খোলা জানালায় ভোরের সূর্য আমার স্বপ্ন ফাগুনে আগুন কৃষ্ণচূড়ার লাল আমার স্বপ্ন ভরা নদীটায় জোয়ার বেলায় উথলিয়ে ওঠা ঢেউয়ের মতন ফুলে ফেঁপে উত্তাল আমার স্বপ্ন ঘাসেদের বুকে ভোরের শিশির আমার স্বপ্ন প্রজাপতিদের পাখার কোমল গুঁড়ো আমার স্বপ্ন শিশিরের বুকে কাঁচা সোনা রোদ আমার স্বপ্ন এভারেস্টের দুর্গমগিরি চুঁড়ো আমার স্বপ্ন ছোট পাখিটার আকাশে উড়াল…
-
যখন হতাশা চোখের পর্দা / সাইফ আলি
যখন হতাশা চোখের পর্দা হয়ে পথ করে দেয় ঝাপসা অন্ধকার তখন আশার কাশফুল ফুটে থাকে পুরোনো বাড়ির জানালার কার্নিশে। যখন স্বপ্ন বোমার বিস্ফোরণে ক্ষত বিক্ষত দুপুরের রাজপথ তখন সেপথ চিৎকার করে বলে- স্বপ্ন অমর; ধ্বংস করবে কিসে? যখন বেহালা কিংবা বাঁশীর সুরে বাজে নিশীথের ঘুম পাড়ানোর গান তখন ভোরের পাখির কণ্ঠে শুনি চেতনার সুর প্রকৃতির…
-
হৃদয়ে মুহাম্মাদ / সাইফ আলি
সবুজ মাঠ এবং শীতল ঝর্নাকে অতিক্রম করে যখন আমি মরুভূমিকে দেখে বললাম- ‘কি নিষ্ঠুর রুক্ষতা তোমার বুকে!! প্রখর রোদ্রতাপে তোমার বুকে যে আগুন-বালি তা আমার পাকে পুড়িয়ে দেয়।’ সূর্য ডুবে যায় ……. অন্ধকারে ……….. ‘উহ!! কি বরফ শীতল তোমার শরীর আমার হৃৎপিন্ডটা জমে যাবে নাতো…! এই রুক্ষতা এই শীতলতা তুমি কেমন করে সহ্য করে আছো?…
-
পথগুলো শুধু একে বেঁকে যায় / সাইফ আলি
পথগুলো শুধু একে বেঁকে যায় অজানা প্রান্তে কখনো সকাল কখনো আবার গোধুলি আনতে আমিও হারাই পথ থেকে পথে দূর সীমান্তে আরো কত পথ বাকি থেকে গেল একথা জানতে। জীবনের পথে প্রশ্রয়হীন একাকি স্বপ্ন ফেরারী পথিক খুঁজে খুঁজে ফেরে বাস্তবতার জটিল মূর্তি- জ্বলে ধিক-ধিক অবশেষে ছাই; মৃত সে আগুন আবার নতুন বসন্ত খোঁজে আরেক ফাগুন। পথগুলো…
-
আমি যদি পারতাম / সাইফ আলি
পৃথিবীর সব নাকি হাসি গানে ভরপুর সব নাকি সুন্দর, আনন্দময় আমি তো যেদিকে যাই দুর্গম বন্ধুর পাহাড়ি সে পথ শুধু প্রস্তরময়। ঝরে পড়া অশ্রুতে খুঁজে ফের সুখ আর ঝরে পড়া রক্তে গোলাপের লাল, আমি তো সেখানে দেখি হৃদয়ের সংসার ভেঙে গেছে, ছিঁড়ে গেছে মমতার জাল বৃষ্টিতে খুঁজে পাও নূপুরের ছন্দ আমি তাতে খুঁজে পাই বিরহের…
-
এখন আমি অতীত হবো / সাইফ আলি
এবার শীতে- কুয়াশার চাদর গায়ে জড়িয়ে যখন বসন্তের স্বপ্ন দেখতে শুরু করি ঠিক তখনই তোমার রুক্ষ স্বর আমাকে জানিয়ে দিলো- গ্রীষ্ম সমাগত। অথচ- গ্রীষ্ম কোথায়…!! এ দেখি বর্ষার প্লাবনে বুকের চাতাল ভিজে একাকার- এরপর- প্রকৃতির সকল নিয়ম ভঙ্গ করে অনাকাক্মিখত সময়ের আবির্ভাবে হতচকিত আমি নদীতীরে বসে অপেক্ষায়… ভেবেছিলাম- এবার বুঝি সত্যি সত্যিই সাদা…
-
পলাতক / সাইফ আলি
লোকে বলে পলাতক, আমিও পালাতে চাই কিন্তু পালাতে পারি কই, জীবন পথের মাঝে ভাস্বর হয়ে আছে আমার হাজার টিপসই বাগানের পথ ধরে চলেছি সঙ্গোপনে হঠাৎ পাখির ডাকে শুনি, দাঁড়াও হে পলাতক তোমায় দেখেছি আমি ধরা পড়ে গেছ এক্ষুনি। এমনি সেদিকে চাই, পালাতে পারি না হায় তবু লোকে পলাতক বলে, আমি শুধু ধরা পড়ি, সবাই পালিয়ে…
-
নবজাতকের প্রতি সভ্যতার উপহার / সাইফ আলি
জন্মের পর যে শিশু কেঁদে ওঠে চিরচেনা সুরে কোমল আশ্রয়ে থেকে জীবনের প্রথম প্রভাতে, কি দেবে সভ্যতা তুমি উপহার আজ তার হাতে একবার ভেবে দেখ কি তুমি এনেছো ঘুরে ঘুরে। জীবনের শুরুতেই যেই শিশু আধো আধো বোলে জানতে চায় মানুষ আর পৃথিবীর ইতিহাস; তার জন্য হিরোশিমা নাগাসাকির তপ্ত বাতাস নিয়ে আসবে হয়তো। যে শিশু আজ…
-
স্বাধীনতা থাকবে না / সাইফ আলি
পাখিদের নাকি ডানাগুলি থাকবে না চঞ্চু থাকবে কণ্ঠ থাকবে পেখম থাকবে পালক থাকবে শুধু নাকি তারা সুরে সুরে ডাকবে না; পাখিরা থাকবে শুধু পাখিদের ডানাগুলি থাকবে না। আগের মতোই পুবের আকাশে সূর্যটা দেবে উঁকি সন্ধ্যায় ঠিক পশ্চিমে যাবে ঝুঁকি; আগের মতোই বাতাসেরা বয়ে যাবে শুধু নাকি যত মুগ্ধ সূর্যমুখী সূর্যকে ছেড়ে রাত কাছে পেতে চাবে।…
-
কৃষ্ণগহ্বর / সাইফ আলি
রহস্যময় তারকা তুমি চোখের আড়ালে থেকে অনুভবে দাও ধরা নিজের আলোকে নিজের বুকেই টেনে আড়াল করো নিজেকে অথচ তোমাকে না দেখেই কি এক দুর্বার আকর্ষণে সবাই ছুটে চলে তোমার দিকেই- হে মহাকাশের রহস্য- আমি বুঝতে পারি না কিছুতেই নিজের আলোকে নিজেই শোষণ করে কেন এত আনন্দ তোমার অসংখ্য চোখের অন্ধত্বকে উপভোগ করে কেন এতো তৃপ্তি…
-
কিছু পাখি উড়ে যায় যাক না…/ সাইফ আলি
সবকিছু মুছে গেলে ইরেজার আসবে না কাজে কিছু কথা বেঁচে থাকে থাক না, সবকিছু ধুয়ে গেলে বৃষ্টিতে ভিজবে না কেউ আর কিছু স্মৃতি ছাতা খুঁজে পাক না। কিছু পাখি উড়ে যায় যাক না… এখানে অপূর্ণতা পূর্ণতা খুঁজে পায় সব কি সবটুকু নিঃশ্বাস একবারে টেনে নিলে তারপর…? সব পানি রূপ নিলে বাষ্পে পাত্রটা খালি পড়ে থাকবেই…
-
তুমি যখন ঘুড়ি ওড়াও / সাইফ আলি
ঐ দূর মেঘেদের দেশে তুমি যখন ঘুড়ি ওড়াও তোমার হাতের নাটায়ে টান পড়ে, তুমি কি ভাবো- ঘুড়িগুলো খুব বেশি স্বাধীনতা প্রিয়, বিচ্ছেদ প্রিয় হয়? তুমি কি ভাবো তারা বন্ধন কাকে বলে বুঝতে শেখেনি? অথচ তুমিই, বাতাসে ভাসিয়ে দিলে তাকে উড়ে যেতে বললে সর্বচ্চ উচ্চতায়; আর চেয়ে চেয়ে নিচ থেকে তামাশা দেখলে- কিভাবে লাট খায়, উলোট…
-
ঝড়ের রাতটাতে / সাইফ আলি
ঝড়ের রাতটাতে জমেনি ধুলোময় প্রাচীন গল্প জমেছে শংকিত চোখের বন্দরে প্রতিকী মৃত্যু জমেছে চৌকাঠে পুরোনো পাতাদের লাশের স্তুপ তবুও সীমাহীন আশার বুকে জমা শিশির অল্প। ঘরের মাঝখানে দাড়িয়ে ভাবনায় ভেবেছি কেউ নেই, ভেবেছি এই ঝড়ে শুধুই মৃত্যু; জীবন ঢেউ নেই। অথচ রাতভর ঝড়ের তান্ডবে নেচেছে বৃক্ষ, বলেছে- রাত শেষে ভোরের কোল জুড়ে সূর্য হাসবেই। আহা…