-
বর্ষা এলো
গাছের পাতা উঠলো দুলে নাচলো ময়ূর পেখম তুলে মেঘের ভেলা আসলো ভেসে বর্ষা এলো ভাটির দেশে। বর্ষা এলো মেঘের জালে রিমঝিমিয়ে টিনের চালে, জাগলো কদম ডালে ডালে বর্ষা এলো মধুর তালে। বর্ষা এলো ডাকলো ব্যাঙ রাতদুপুরে ঘ্যাঙর-ঘ্যাঙ।
-
জোনাকি
একদিন রাত্রে দেখলাম জানো কি? মিটিমিটি জ্বলছে ছোটো এক জোনাকি। আমি তাকে বললাম- দেবে আলো আমাকে? রাতভর জ্বলবো সাথি করে তোমাকে। আমাদের বাশবন ঝাউবন যেখানে, মিটিমিটি জ্বলবো দুইজন সেখানে। আব্বু ও আম্মুরা খোকাদের বলবে- তোমরাও সমাজের আলো হয়ে জ্বলবে। আঁধারের বুকে মোরা ছোটো দুই জোনাকি মানুষেরা বলবে- মায়াজাল বোনা কি?
-
খোকন এবং প্রকৃতির সংলাপ
– এইতো কেবল শীতের হাওয়া বইছে এলোমেলো তুমিও তোমার খামখেয়ালী পোশাক বদলে ফেলো শুকিয়ে যাওয়া সকল স্মৃতি-মলিন কাপড় গুলো বদলে ফেলো; তোমার জন্য বসন্তরাজ দরজা দেবে খুলে তুমি তোমার ইচ্ছে মতো সবটা নিও তুলে। আচ্ছা শোনো তোমার কাছে একটা খবর আছে? নতুন পাতা আসবে যখন সকল গাছে গাছে গাছের নিচে যেই ছেলেটা রোদ পোহাতে আসে…
-
পথশিশু
ওদের দু’চোখ অশ্রুভেজা ওদের মুখে কান্না, দু’দিন ধরে ওদের ঘরে হয়নি কিছু রান্না। কচি কচি বুকের মাঝে পাথর চাপা কষ্ট, পথের ধারে এমনি কতো হচ্ছে জীবন নষ্ট। পথে পথে ঘুরছে ওরা দু’গাল খাবার জন্য, সভ্যতার এই অসভ্যতায় হার মেনেছে বন্য। ওদের পিঠে চাপিয়ে বোঝা সাহেব চলেন রাস্তা, পথের ছেলে শ্রমিক ওরা শ্রমটা বড় সস্তা। ওদের…
-
ওরা এবং আমি
ওরা যখন লেখার খাতা বয়ের পাতা উল্টায়, আমি তখন উদাস মনে বটগাছের ঐ মূলটায়- ভাবতে থাকি কেমন করে আকাশের ঐ নীলটা, উড়াল দিয়ে আসলো ছুয়ে মস্ত ডানার চিলটা। ওরা যখন ক্লান্ত হয়ে বয়ের পাতা উল্টায়, আমি তখন হাটতে থাকি কান্ত নদীর কূলটায়। ভাবতে থাকি কেমন করে নদীর মতো ছুটবো, কেমন করে চলার পথে সকল বাধা…
-
খুকু ও দোয়েল
খুকু বলে- দোয়েল পাখি ভোরেই কেনো ডাকো; রাতে কেনো ও ভাই তুমি চুপটি করে থাকো? দোয়েল বলে- ভোরে সবাই ঘুমিয়ে থাকে তাই, গানে গানে ভোর হয়েছে জানিয়ে দিয়ে যাই। সন্ধ্যা হলে বাসায় ফিরে চোখ বুজে দিই ঘুম, আর কথা না এখন আমি আহারে চললুম।
-
নিজকে গড়ি
ফুলকুঁড়িরা স্বপ্ন দেখে পাপড়ি মেলে ফুটবে, পাখির ছানা স্বপ্ন দেখে দূর আকাশে ছুটবে। আমিও তাই স্বপ্ন দেখি ফুলের মতো ফুটবো, মিষ্টি মধু সুবাস দিয়ে হৃদয়টাকে লুটবো। পাখির মতো পাখনা মেলে বিশ্ব ভ্রমন করবো, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জীবন গড়বো। স্বপ্নকুঁড়ি বন্ধু সবাই নিজকে গড়ি এসো, নিজকে যদি গড়তে পারি গড়া হবে দেশও।
-
যাবে যদি রেখে যাও
সূর্যটা ডুবে যাক, রেখে যাক সন্ধ্যা নিজঝুম রাত হোক কোলাহল বন্ধ্যা নদী যাবে বয়ে যাক রেখে যাক শস্য ভোর হোক কেটে যাক সকল আলস্য ফুল ফুটে ঝরে যাক রেখে যাক গন্ধ বাতাসেরা বয়ে যাক রেখে যাক ছন্দ মেঘমালা চলে যাক রেখে যাক বৃষ্টি তুমি যাবে চলে যাও রেখে যাও সৃষ্টি।
-
যদি কেউ
যদি কেউ ছুটে যাই আকাশের প্রান্তে চাঁদ-তারা-রংধনু বুক ভরে আনতে আমি যাবো তার সাথে হবো তার সঙ্গী পথ মাঝে ভয় ভীতি সব বাধা ভঙ্গি। যদি চায় সাগরের ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ককিলের সুর নিয়ে বসন্তে আসতে আমি উপকূল হয়ে বুক পেতে রাখবো কিংবা ব্যাকুল হয়ে কান পেতে থাকবো। যদি কেউ মেঘ হয় ঘোলা ঘোলা দৃষ্টি আমি…
-
বেগুন গাছের টুনটুনি / সাইফ আলি
বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনিটা লুকিয়ে থাকে আমি যদি যাই টুনটুনিটা কোত্থেকে মা অমনি খবর পায়? আমি তো ওর কষ্ট দেবো না এই কথাটা টুনটুনিকে বোঝাও তুমি মা। টুনটুনিটা কোন ভাষাতে কথা বলে বাঁশির মতো শব্দ করে কি কৌশলে কেমন করে পাতার ফাঁকে বাধে ওরা বাসা মাগো, টুনটুনিদের অমন কেনো ভাষা? আমি টুনটুনিকে বলবো ডেকে-…
-
ওরাও শিশু
আমি যেদিন থাকবো না আর ডাকবো না মা বলে, তুমি কি মা কাঁদবে সেদিন ভাসবে চোখের জলে? আমার যেদিন পড়বে মাগো হারিয়ে যাওয়ার ডাক, তুমি কি মা বলবে খোকা যাসনে কোথাও থাক? দেখছো না মা ফিলিস্তিনে কত্ত শিশু কাঁদে, জীবনটাকে গড়ার আগেই পড়ছে মরণ ফাঁদে? কত শিশুর মা-বাবা নেই যুদ্ধে গেছে মরে, খেতে না পায়,…
-
তুমিই শুধু / সাইফ আলি
আমার যখন কান্না আসে অশ্রু তোলে ডেউ, তুমিই তখন হাসতে বলো বলে না আর কেউ। তুমিই শুধু চলতে বলো পথ চিনিয়ে দাও, সঙ্গীহীন এই নিস্বটাকে আপন করে নাও। ঘুমহারা এই দু’চোখ যখন স্বপ্ন বোনে না, কান্নাহারা রাত করি পার জবান খোলে না। ব্যার্থ হয়ে নিরাশ এ মন যখন খোঁজে পথ, তুমিই তখন আশার আলো শক্তি…
-
এক মুঠো আলো নিয়ে / সাইফ আলি
এক মুঠো আলো নিয়ে ছেড়ে দিই রাতের কালোয় তারাদের মতো করে জ্বলুক সে আলো মিটিমিটি খারাপের ডাকঘরে পৌাছাক আমাদের এ চিঠি পাপের অন্ধকারে নই আজ মোরা দিনের আলোয়। আমাদের মুখে মুখে সত্যের ফুল ফুটে থাক আমাদের হাতে হাতে জ্বলে থাক জ্ঞানের মশাল সত্য ও সুন্দর ছড়াক আলোর মায়াজাল হৃদয় ফুলের মত করে মোহনীয় সুবাস ছাড়াক।…
-
মা
মাগো তোমার বুকের মাঝে শুভ্র শাড়ির আচাল ভাঁজে কতই মায়া আছে। যতই ঢালো ততই বাড়ে সেই মায়া কি ফুরায় না রে? বারে বারে শুধাই তাঁরে- ‘গড়েছো কোন ছাঁচে?’ মাগো তোমার বুকের মাঝে কতই মায়া আছে। যখন আমার শীর্ণ দেহ বাঁচবে না আর বলতো কেহ কতই ব্যথা পেতে? জাপটে ধরে বক্ষে করে বলতে-‘খোদা তোমায় স্মরে ধন্য…
-
খোকা এবং দাদু
– এই ভিটে মাটি এই উঠোনের সীমান্তে ছিলো বন বনে ছিলো ফুল ফুলে ছিলো কিছু কালো ভ্রমরের গুনগুন সারাক্ষণ… – কি বলছো দাদু পাগল পেয়েছো? আমি বুঝি আর কিচ্ছু বুঝি না- – না না দাদু শোন সেই বনে ছিলো ডোরা কাটা বাঘ চিত্রা হরীণ আরো কতো কি… – থোউ না ওসব রূপকথা আমি বহু শুনেছি।
-
কি করি উপায় / সাইফ আলি
বিছানার পেটে বালিশ আর বালিশের পেটে মুখ, মুখের পাড়ায় ভাঙা দর্পণ দর্পণে ভাঙা বুক। বাবা বলেছিলো জরিমানা দেবে শাড়ী আম্মা বলেছে ঢং, আমি বলি শাড়ী নকশি বাহারী লাল টুকটুকে রং। তবুও খুকুর কান্না থামে না কি করি উপায়, খুকুর কান্না জড়িয়ে গেলো সকল বিছানায়।