-
বেলালের কণ্ঠ থেকে / আবদুল মান্নান সৈয়দ
আবু জেহেল দিনে দিনে যতই বাড়াত অত্যাচার, অদম্য অপ্রতিরোধ্য হাবশি-গোলাম কাফ্রি-কালো: জ্যোতির উদ্ভাসে তাঁর হৃদয়ের আঁধার মিলাল: পুষ্পশয্যা হয়ে উঠল তপ্ত বালু, জ্বলন্ত অঙ্গার। হাবশি গোলাম বটে, গাত্র-ত্বক কাফ্রি-কালো বটে, হৃদয়ে ও কণ্ঠে তবু প্রজ্বলিত চাঁদের আধখানা: মরুর বালিতে ওড়ে অজস্র জ্যোৎস্নার সোনাদানা, মণিমুক্তা ঝরে পড়ে ফেরেশতার পাখার ঝাপটে। বেলালের কণ্ঠ থেকে উঠেছে ‘আল্লাহু আকবর!’…