-
বোধের মধ্যে বোধের মৃত্যু / সাইফ আলি
বোধের মধ্যে বোধের মৃত্যু নির্বোধে তাই খেলছে তাস বোদ্ধা তোমার ঘরেই আগুন, করছো তবু কার তালাশ? খুব পেকেছো, পাকার বালায় জানতে আগেই; জানতে না? হুস থাকে যার বেহুস হওয়ার সম্ভাবনা কেবল তার, মানতে তুমি; মানতে না? বোদ্ধা তোমার বোধের মধ্যে গলদ কোথায় তাই খোঁজো তোমার মতের বিরুদ্ধে ঝড় উঠলে কেনো মুখ গোঁজো? মরুভূমির উটপাখি হও;…