• মন তোর এমনই মুশকিল / সাইফ আলি

    জল পিপাশায় কাতর পাখি মরলো জলে ডুবেপশ্চিমে তার উড়াল হায়রেলাশ ভেসে যায় পূবে।।মন তোর এমনই মুশকিল… মেঘের উপর মেঘের ছায়াঐ বুঝি তোর ঘর;ঝড় বিপাকে পুড়লো ডানাপুড়লোরে অন্তর।।এখন ঘরের কালি মাথায় নিয়েহইলোরে মুশকিলসব জানালাই বন্ধ রে তোরসব দরজায় খিল। …………………………… 27.02.19