-
মন মজেছে শিশির নীরে / সাইফ আলি
মন মজেছে শিশির নীরে তাই ভীরু পায়ে এলো তিমিরে ফেরারী হয়েছে বাসনা, প্রেমের পত্র হাতে ওগো হাওয়া এ বনে কেনো আসোনা… চাটুকার এ আঁধার স্বপ্নীল সওয়ারি হয়ে ছুঁয়ে দেয় চাঁদ জোছনা আনে নামিয়ে তবু বনে মর্মর ব্যথাদের ব্যাঞ্জনা… প্রেমের পত্র হাতে ওগো হাওয়া এ বনে কেনো আসোনা… এলোমেলো ডাল নীল আকাশের বুকে আল্পনা এঁকেছে দেখো…