-
মহুয়া সুন্দরী / ফজলুল হক তুহিন
সেদিন বিকেলে দেবদারু গাছের ছায়ায় তুমি আর আমি হেঁটে গেছি বহুদূর; মনে কি আছে তোমার সেই বাতাসের সুর? সবুজ ছায়ার মায়া ছেড়ে ঘাসের সবুজে দুজন বসেছি মুখোমুখি; আকাশের আলোয় তোমার মুখখানি দেখেছি অনেক সুখি। হাতে হাত রেখে দুচোখের মায়াবী খাঁচায় আমার স্বপ্নের সব পাখিরা স্বেচ্ছায় বন্দিত্ব নিলো, সপ্রতিভ তোমার হাসিতে ওরা খাঁচাছেড়ে আগামীর দিগন্তে উড়াল…