-
মিলিয়ে যাচ্ছে নদীর ঢেউ / সাইফ আলি
আকাশের নীল মিলিয়ে যাচ্ছেমিলিয়ে যাচ্ছে নদীর ঢেউহয়তো কোথাও মিলিয়ে যাচ্ছিআমি কিংবা আমার কেউ। কাশবনে, কেউ পথের বাঁকেতার দিকে যে তাকিয়ে থাকেসেও মিলিয়ে যাচ্ছে কেমনদিকভোলা এক পাখির ঝাঁকে। উড়ো মেঘের ছায়ার মতোপোষ না মানা মায়ার মতোমিলিয়ে যাচ্ছে নাটাই ছেঁড়াএকটা শাদা ঘুড়ির মতো… ২৪/০৯/২২