• মুখোমুখি তুমি আমি / সাইফ আলি

    মুখোমুখি তুমি আমিআর রূপালি ঐ চাঁদ,তুমি ভালোবাসো পাগলামীতাই সেজেছি উম্মাদ।। এই আঁধার ঘন নীলেতুমি একটু আলো দিলেআমি সেই আলোতে মিশেমুখ রাখবো তোমার বিষে;হবো তোমাতে বরবাদ… নেই অঢেল অর্থ-কড়িতবু তোমার প্রেমে পড়িএসো দু’জনে আজ রাতেসেই প্রেমের সৌধ গড়িযার ভিত্তি ভালোবাসাআর চুড়ায় সর্বনাশাযত জীবনজ্বালা থাকে;যদি দাও গো সাড়া ডাকেআমি ভাঙবো সকল বাধ..০১.০৭.২০