-
উপনিবেশিত চোখের বিস্ময়! / মুসা আল হাফিজ
গরুটি দীর্ঘসময় তোমার দিকে চেয়ে থাকে,করুণ চোখ – তার ঘাসে বিষ!তোমার দিকে চেয়ে থাকে কাক ও কচ্ছপ চেয়ে আছে সজারু ও জারুলপারুল ও পায়রারঅসুখী মন আর ভাঙ্গাচোরা চোখ! তোমার দিকে ভয়ে ভয়ে তাকায়হাবিল-কাবিলখুনি ও নিহততোমার মুখের হাসি দেখে কেঁপে উঠছেসাপবান্দরডায়নোসরপাথরযুগরূপকথা তারা তোমার হাসিতে কী যে দেখতে পায়?তারা তোমার হাসিতে কী যে দেখতে চায়? মরানদী তোমার…
-
শ্রমিক / মুসা আল হাফিজ
মেশিনে গুড়ানো হয় প্যাকেটে মোড়ানো হয়পানিতে চুবানো হয়, পরেআগুনে পোড়ানো হয় অনেক আদরে! তাওয়া থেকে যেই মুক্তি পাই,সকলের খাদ্য হয়ে যাই! শ্রমিকের রুটি নেই,শ্রমিকই রুটিরুটি খাওয়ার এক তরিকার নাম আমেরিকা!আরো মজাদার নাম শিল্পবিপ্লবকালো-ধলো কারখানা ও মস্ত মস্ত মাস্তির শহর! বিশ্বায়ন সুন্দরীর সুতনুর তেজে ওগো উতলা সময়!এ রূপসী শুধু রুটি খায়! তার রুটির খনির নাম প্রাচ্য,…
-
আমার বিচার / মুসা আল হাফিজ
আলীয়া আলীর সাথে দেখা হলো রাস্তায়।আইনজীবী মানুষ, বিবাদ নিরসনে দৌড়াচ্ছেন। বললাম, কীসের এতো ব্যস্ততা !তিনি আমাকে একটি মহাবিবাদের মোড়ে নিয়ে গেলেন। সারা পৃথিবীর সব জাতি ও ভাষা উপচে পড়েছে যেন! দলে দলে চলমান তুমুল বিবাদ। একদল খায় আত্মা, একদল খায় দেহ প্রথম দল থাকতে চায় গুণে, পরের দল মাত্রায়তারা সব ক্ষেত্রেই ঝগড়া করে। একজন বলে…
-
সঙ্কট / মুসা আল হাফিজ
অসুখের মতো কামড়ে ধরা এবং সুস্থতার মতো পলাতকতোমাকে মস্তিস্কের মতো কার্যকর করতে চেয়েছিলামকিন্তু হুজুগের কার্য ছাড়া কিছুই তুমি নিতে রাজি নও! তোমাকে বিচারশীলতার মতো প্রার্থিত করতে গিয়ে দেখলামকীভাবে তুমি সৌভাগ্যের মতো কামনা করছো স্থূলতা! সৌভাগ্য তাই তোমাকে মৃত্যুসমান প্রতিপক্ষ ভেবেযখন পালাচ্ছে, তুমি নিকটবর্তী দুর্ভোগকে ডাকছো প্রিয়তমা! আমি তোমাকে একটুকরো গোপন কাগজেদিলাম একগুচ্ছ পরিকল্পনাতুমি কাগজের টুকরোকে…
-
দেহ ও আত্মা / মুসা আল হাফিজ
সবুজের তুলিতে আঁকা মেঠোপথ মাড়িয়েযাচ্ছি অশেষপুরে কালের পথিকসহসা বৃক্ষের কান্না , শোকাতুর হাওয়াপথে এক ক্ষীণতোয়া দুঃখিত জলধারাউপেক্ষার স্বৈরাচারে ধুকে ধুকে বহমানবুক ভরা বালু জুড়ে কালো সংবাদ রাত্রির পথিক আমি বিষণ্ন নদীকে বলিকী তোমার অসুখ ? নদী বলে আমি তো হে চলমানতোমারই জীবন । নিজের অসুখটাকে নিজেও জানো না?
-
মৃত্যুর কারণ নিয়ে! / মুসা আল হাফিজ
ঝড়ে উড়ে যাওয়া টিনের মতো নিখোঁজপ্রশান্তির তালাশে আজ রাতে তুমি অরণ্যের বুকের গাছতলায় চলে গেলে। সহসা বজ্রপাত হলো এবং হারালাম তোমাকে।এখন আমার সামনে তুমিলাশ! তোমার এ মরণ আমাকে মেরে ফেললে দু’টি মৃত্যু ঘটবে।কিন্তু তোমার মরণ আমাকে জাগিয়ে তুললে তোমার মরণ জেগে উঠবে। আচ্ছা, কে মারলো তোমাকে,হে আমার হৃদয়! আমি বজ্রপাতকে প্রশ্ন করেছি।সবাই বলছে,বাজ না পড়লে…
-
ফানার প্রতীক্ষা / মুসা আল হাফিজ
মধ্যনিশিতে সত্ত্বার হিরক ফাটিয়ে উছলে উঠা হে রশ্মিধারা!তোমার ঝংকারে বিবরের তল থেকে লাফিয়ে উঠছে রাত্রির নাশনিদ্রাকে ভস্ম করে দিচ্ছে গোলাপের দাউ দাউ পাঁপড়িদলনেশাগ্রস্ত সময়ের ট্রাক উল্টে গেছে বৃক্ষের উচ্ছ্বাসেজ্যোৎস্নার চেকপোস্টে বন্দী হয়ে গেছে নক্ষত্রের গুপ্তচর হৃদয়ের কুচকাওয়াজে থরথর কম্পমান এই রাতেঅলৌকিক বজ্রপাতে ভেঙে গেলো আত্মনাশা বিলাসের পাথুরে পাঁচিলঅন্ধকারে ছলকে উঠলো সুতুমুল উজ্জীবনযেনো সুমধুর কোনো বিস্ফোরণে…
-
জয়যাত্রার গান / মুসা আল হাফিজ
সাত শ ‘ কোটি মানুষের জীবন যাপনকে মাথায় নিয়েদুঃসময়ের পাথর ঠেলে আমাকে জাগতে হলো সচকিত জননীর মতোআমাকে জাগতে হলো , কারণ পৃথিবী তালুক নয় কারো বাপের আরমানুষ কোনো পণ্য নাকি যে তাকে নিয়ে দাবা খেলেছো পুঁজির স্বেচ্ছাচার ? ইতিহাসের ললাট পেচিয়ে ফুঁসফুঁস করছো বস্তুর পুরোহিত !সেক্যুলার শকুনে চড়ে আকাশের দিকে তেড়ে যাচ্ছোঔদ্ধত্যের শ্বেতনমরুদ ! চড়চড়ে…
-
একদা সমুদ্রতীরে / মুসা আল হাফিজ
উত্থাল সমুদ্রে যখন জাহাজ ডুবছেঝড়ের ফনা আরঢেউয়ের পাহাড়ের মাথায় মৃতুর দেওয়ানা দাঁত-তখনই- এক নাস্তিক স্পেনিশ চিৎকার করলো , ডায়ওস ডায়ওস! (Dios,Dios)এক আস্তিক গ্রিক বলে উঠলো, থিওস, থিওস (Theos! Theos)এক জাতীয়তাবাদী জার্মান ডাকলো, গট! গট! ( Gott! Gott!)এক প্রকৃতিপুজারী ফরাসির হৃদয় চিরে বেরিয়ে এলো ডিউ! ডিউ! (Dieu! Dieu!)জায়োনিস্ট ছিলো। বলছিলো, যেহোভা! যেহোভা! (jehovah! jehovah!)ক্রুসেডার ছিলো। বলবান…
-
আত্মজীবনী / মুসা আল হাফিজ
ও পিতা!ইউসুফের রক্ত ঝরিয়েছে তার ভাইগণনেকড়ের কোনো দোষ নেই! ও ইউসুফ!এরা তোমারই ভাইযদিও নেকড়ের অধিক! তোমাকে শেষ করারআয়োজনে হয়তোরয়েছে মহাশুরু! যাও,মৃত্যুকূপের অন্ধকারেআছে মিসর জয়ের চাবি!
-
ইনসাফের প্রতি খোলা চিঠি / মুসা আল হাফিজ
বহুদিন পর চেতনায় উড়াল দিলোএকটি অশ্রান্ত দোয়েলতার ডানা থেকে ঝরছে বিষাদের ধুলোকণ্ঠে হাহাকার করছে কালের মর্সিয়া প্রশান্তির পিপাসা নিয়ে অরণ্যে পা বাড়াইসেখানে বৃক্ষের বুকচাপড়ানো আরকান্নার মতো হু হু হাওয়াগা ছমছম ঝোঁপঝাড়ে ওঁৎ পেতে আছে আঁধারের তক্ষকসুরের শরবত নেই , অরণ্যে কেবলই ঝিঁঝিঁর ঝঙ্কার নদীও তো কোথাও আবৃত্তি করছে না চর্যাপদএকটি ক্ষুধার্ত ভ্রমর জানিয়ে গেলোবাগানে একটি…
-
আকাশে মার্চপাস্ট করছে ঈদের সকাল / মুসা আল হাফিজ
আকাশে ধুঁয়োর কুণ্ডুলী গোখরো সাপের মতো ছড়াচ্ছে বিষতার উপর দাঁড়িয়ে চাঁদের দিকে তর্জনী তুলে মাননীয় সাম্রাজ্যবাদমুসলিম বিশ্বসংক্রান্ত কর্মসূচি ঘোষণা করছেনহোমসের ফসলি উঠানে আকাশ থেকে বমি করুক ‘ সভ্যতার ’ কনকর্ডঅসংখ্য বৃক্ষ পাখি নারী – শিশুর লাশ আর গরম রক্তের ফোয়ারায়দাউদাউ জ্বলন্ত জনপদ জুড়ে রচিত হোক ‘ প্রগতির ‘ পাণ্ডুলিপি !পৃথিবীর উর্বরতার জন্যই এ রক্ত ,…
-
পাগল লোকটি / মুসা আল হাফিজ
লোকটি মানুষের ভিড়ে নিবিড় নিরবে নিখোঁজ নিজেকে খোঁজছেভগ্নলোকালয়, মগ্নসুখালয় নগ্নভোগালয় কিংবাবহুজাতিক ডুবন্ত জাহাজ, উড়ন্ত রাজনীতি, থৈ থৈ হাহুতাশএবং মাতাল দুতাবাসে খুঁজছে মানুষ! চন্দ্র-সূর্যগলা গোলাকার ঘরখানা মানুষের চাপেচ্যাপ্টা হয়ে যায় আর লোকটিমানুষ কোথায়?মানুষ কোথায়?বলে দিন-রাত জলে-স্থলে নিজেকে ঝরায়!
-
লোকটি / মুসা আল হাফিজ
লোকটি আকাশের হাত হাতে নিয়ে ভাগ্যরেখা দেখে আরধমকে সরে না এমন মেঘকেধমক দিয়ে বলে,সরে যাও কুণ্ডুলিপাঁকানো কালো সাপ! লোকটি প্রদীপ নিয়ে সারা দিন আলো খুঁজে দিনের আলোয়!লোকটি সারাবেলাছোট ছোট ছোট ছোট ছোট ছোট ছোট ছোটশূন্যের মধ্যে হিসেব করছে-জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো… লোকটি কার কথা বলছে?লোকটি কীসের ভাষ্যকার?
-
গণতন্ত্র / মুসা আল হাফিজ
অন্ধকার অন্ধকারকে লাথি মারছেঅন্ধকার অন্ধকারকে চুমো দিলো অন্ধকার অন্ধকারের প্রতিদ্বন্দ্বীনির্বাচনে বাছাই করতে হবেকোনো এক অন্ধকারকে বাছাই করবে যারা , একটি গাধা আরএকটি সিংহ সমান এখানে
-
নাটক / মুসা আল হাফিজ
বাতাসের যে জগতে মৌনতার বাসসে অতলে শব্দহীন এ কোন কোরাস? আমাতে মুখর হয়ে আমাকে জাগায়সকল প্রদীপে জ্বলে, নিজেকে জ্বালায় গানের গহীনে বসে হেসেছে যে সুখকে দেখেছো কে দেখেছো সে প্রেমের মুখ যত ধ্যান নিগূঢ় এই রাত্রির মনেতার ভার ছড়ালাম বনে – উপবনে বন হলো নিখিলের সবুজ সাধকএভাবেই জমে গেলো দারুণ নাটক ধরার নাটকগুলো জমবে বলেআমার…
-
সত্ত্বার সংগীত / মুসা আল হাফিজ
একটি মোহন হাসি জেগে আছেউত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে উপরে, নিচেডানে, বামে, আগুন-পানি, আলো- অন্ধকারের পাহারায়সমস্ত স্রোতধারায় কী নাম এ হাসির বলবে কবি?আমি জানি তার নাম সব ভালো নাম এ নামের মায়া থেকে তৃণের সংসারে এলো নন্দনের ঘ্রাণপৃথিবীতে নেমে এলো দুধের ফেনার মতো প্রত্যুষের প্রাণ আত্মীয় বাতাস এসে দু’ মেরু সজাগ করেছড়ালো সে হাসির সুরে সবার…
-
সাম্প্রতিক পৃথিবী / মুসা আল হাফিজ
দুধের গামলায় ক্লেদাক্ত পা ডুবিয়েঘেউ ঘেউ করছে নেড়ে কুকুররক্তাক্ত সবুজ পড়ে আছে মৃত গোলাপদের মাঝখানে জখমী সূর্য থেকে চুইয়ে পড়ছে লাল পুঁজ আরসন্ধ্যার লাল প্রস্রাব প্রতিধ্বনি আর ছায়ামূর্তিরা ইতিহাস থেকে নেমে আসছেতারা কাউকে উন্মাদ বানাচ্ছে মেরে ফেলবে বলে ! আটলান্টিক পেরুতে কাদছে সভ্যতার যাযাবর
-
আজ কার জন্ম হয়েছিলো? / মুসা আল হাফিজ
আমার কি জন্ম হয়েছিলো কোনোদিন?বাতাস কি শুনেছিলো আমার প্রথম চিত্কার?কখন কোথায়?মনে পড়ে না শুধু মনে পড়ে জন্মের আগে আমার জন্ম হয়েছিলোতারও আগে আমি ছিলাম কোথাওনা , আমি তো ছিলামআমার আসলে জন্ম হয়নি কোনো কিন্তু যদি জন্মের কথা বলো, প্রতিমুহূর্তেই জন্ম নিচ্ছি এই যে একটু আগে একটি কাক তার মাতৃভাষা শিখিয়ে গেলোএই যে এক পশলা হাওয়া…
-
আগুনের মা / মুসা আল হাফিজ
আলো ও আগুনের মধ্যে অধিক উজ্জ্বল বলে আগুনকে গর্ভে নিয়েমেয়েটি হয়ে গেলো আগুনের মা! আগুনের মা আগুনরে জড়িয়ে ধরে শান্তির বালিশে ঘুমায়আগুনের ঘুম আসে নাছটফট করেআগুনরে বুকে তুলে নেয় আগুনের মা গান গায় আমার আগুন যেন ‘থাকে দুধে-ভাতে’দুধে ভাতে থাকতে থাকতে আগুন হলো যুবক তাকে বলা হলো স্বপ্ন পুরণ করো, ‘জ্বলে উঠো আপন শক্তিতে’মায়ের স্বপ্ন…