• যখন বিরতি / আহসান হাবীব

    নিখুঁত সংলাপে আর অভিনয়ে দু’বেলার কড়ি কুড়িয়ে, পেছনে রেখে মঞ্চের আলোকসজ্জা আর সাজঘরের সীমানা পেরিয়ে পোড়া ইট সাজানো বাগান দূরে রেখেে এখানে বিশ্রাম করি একা বসে অকৃত্রিম মাটির আসন পেতে। সব সাজ খুলে ফেলি রাজা কিম্বা উজীরের অথবা ভাঁড়ের বিচিত্র টুপিটি খুলে দূরে রাখি। ঘাসের শিশিরে মুখের সমস্ত রঙ তুলে ফেল নিপুণ দু’হাতে। অতঃপর সামনের…