• যদি কবিতা না পারো / আবুল হাসান

    যদি কবিতা না পারো, তবে ছবি এঁকো উচ্ছল রাত্রির চোখে, চোরাহাসি রং দিয়ে ঢেকো! ইজেলে রং-এর হাত তারার প্রতিভা স্মৃতিখোড়া পলিমাটি আচানক বিভা এক ঝাঁক বুনোহাঁস, মেদুর আকাশ প্রতিমারে মুখচোখ, দীর্ঘ নিঃশ্বাস! ছবি ভাল লাগে, যাতে নিবিড় ফসলী গানে উদ্বেল মাঠ অনঙ্গ নিষ্ঠার নিবি, নিটোল শরীর একটি সুহৃদ নীড়, মমতার দ্বীপ। এবং সবজি ক্ষেত, শীতল…